গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                           কোলাঘাট ব্লকে কোভিড -19 পরিস্থিতিতে সাধারণের সুবিধার জন্য রাজ‍্যের পরিবহন, সেচ ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ ২৮শে জুলাই মঙ্গলবার একটি কোভিড 19 Ambu lance দান করলেন ।

    প্রসঙ্গত তিনি এলাকায় করোনা আক্রান্তের সুস্থ পরিষেবার জন্য ধারাবাহিক কাজ করে চলেছেন। এলাকার প্রধান করোনা চিকিৎসা কেন্দ্র পাঁশকুড়া বড়মা হাসপাতালে কয়েক দফায় শয্যা সংখ্যা বৃদ্ধি করে ২০০ করেছেন। সর্বশেষ গত সপ্তাহে রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে মিল্টন কোম্পানির ২০০ থার্মোফ্লাক্স হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেন, আক্রান্তদের দ্রুত হাসপাতালে স্থানান্তরিত করা যায় তারও পদক্ষেপ নিতে আজ এ্যাম্বুলেন্সের ব‍্যবস্থা করে রোগীদের পাশে থাকার বার্তা দিলেন। তার এই মানবিক পদক্ষেপে আপ্লুত এলাকাবাসী।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *