
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। ২৮শে জুলাই মঙ্গলবার বিকেল থেকে কলকাতার আমরিতে ভেন্টিলেশনে চিকিৎসাধীন থাকা এগরার বিধায়ক তথা বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান সমরেশ দাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকদের কথামত ৭২ ঘন্টা অতিবাহিত হওয়ার পর আজ তিনি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছেন। আগের তুলনায় ভেন্টিলেশন সাপোর্ট ও কমিয়ে দেওয়া হয়েছে। ঔষধ তেমন ব্যবহার করতে হচ্ছে না।রাতে চিকিৎসকদের ভেন্টিলেশন থেকে সরানোর চিন্তা ভাবনা শুরু হয়েছে। এই ধারাবাহিকতা থাকলে বুধবার ভেন্টিলেশন থেকে সরিয়ে স্বাভাবিক ওয়ার্ডে নেওয়া হতে পারে। আশা চিকিৎসকরা সমরেশ বাবুর দ্রুত বিপদ কাটিয়ে তুলতে সমর্থ হচ্ছেন। এদিকে বলাগেড়িয়া কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান সত্যজিৎ ধারা কয়েকদিন চন্ডীপুর হাসপাতাল থেকে পর্যবেক্ষণে থাকার পর করোনা জয়ী হয়ে ফিরেছেন। চিকিৎসকদের পরামর্শ মতো তিনি পরিবার থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে নিভৃতে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের গেষ্ট হাউসে রয়েছেন। মঙ্গলবার থেকে ব্যাংক পরিচালনার প্রয়োজনীয় পরামর্শ দূরাভাষে দিচ্ছেন। সমরেশ বাবুর দ্রুত সুস্থতা ও স্বাভাবিক ছন্দে প্রত্যাবর্তনের প্রার্থনা অনুগামী ও শুভানুধ্যায়ী মহলে।
