প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেস্ক: মেদিনীপুর পূর্ব পশ্চিম।।                            কোভিড -১৯ মহামারীর কারণে কয়েক মাস সারা রাজ্য জুড়ে লক ডাউন ও ‘আমফান’ ঝড়ের পরবর্তী জনজীবন বিপর্যস্ত। প্রচুর শ্রমজীবী মানুষ করোনা সংক্রমণের ভয়ে কাজ হারিয়ে বাড়ি ফিরেছে। হাতে তাদের কাজ নেই। এছাড়া শহরে কিছু আছেন যারা ফেরিওয়ালার কাজ করে, পরিযায়ী শ্রমিক, স্ট্রিট ভেন্ডার, খালাসী, রিক্সা চালক, কুলি, বাবুর বাড়িতে কাজ করে আবার কেউ কারখানায় ঠিকাশ্রমিকে যুক্ত।

    কাজলা জনকল্যাণ সমিতি ও সীডসের ব্যবস্থাপনায় এবং পেপসী কোম্পানী, আই বি এম, মেড লাইফের আর্থিক সহযোগিতায় কোলকাতার ৫০, ৫১, ৫২ নং ওয়ার্ড, দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের গোপালনগর, পাথর প্রতিমা ও ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েত এবং পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-১ এর বাদলপুর, দেশপ্রাণের আমতলিয়া, খেজুরী-২ এর খেজুরী ও নিজকসবা গ্রাম পঞ্চায়েত এবং হাওড়া জেলার সাঁকরাইল ব্লকের কেন্দুয়া ও ধূলাগড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ৪৩৭১টি পরিবারকে প্রায় একমাসের খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া ২৮৭০ টি পরিবারের হাতে স্বাস্থ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য ও স্বাস্থ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল-১০কেজি, আটা-৫ কেজি, ডাল-২কেজি, সরিষা তেল-১লিটার, রান্নার মশলা (লংকাগুড়া-১০০ গ্রাম, হলুদ গুড়া-২০০গ্রাম, ধনেগুড়া- ১০০গ্রাম), ছাতু-১ কেজি, বিস্কুট- ১ প্যাকেট, সোয়াবিন-১কেজি, ডিটারজেন্ট-১কেজি, সাবান-৫টি, মাস্ক-৫টি, টুথ ব্রাস ও টুথপেষ্ট-২টি, বালতি, মগ, মশারী, ফিনাইল, ডরিটোস চিপ্স,প্রভৃতি তাদের হাতে তুলে দেওয়া হয়।
      খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, সাঁকরাইলের বিধায়ক শীতল কুমার সর্দার, কোলকাতার ৫০, ৫১ ও ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমী দে, সন্দীপন সাহা ও সঞ্চিতা চ্যাটার্জী এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ প্রিয়রঞ্জন মাঝি, গোপালনগর পঞ্চায়েত প্রধান রাধারানি ভুঞ্যা, ব্রজবল্লভপুর পঞ্চায়েতের উপ-প্রধান পরিমল বারিক ও পাথরপ্রতিমা পঞ্চায়েতের উপ-প্রধান শ্যামল মাইতি, কাঁথি ১ নং ব্লকের সভাপতি প্রদীপ গায়েন, বাদলপুর পঞ্চায়েত প্রধান্ সুপ্রভা নায়ক, উপ-প্রধান রামকৃষ্ণ গিরি, খেজুরী-২নং পঞ্চায়েত সমিতির সভাপতি অসীম মন্ডল, নিজকসবা পঞ্চায়েতছ প্রধান প্রাণকৃষ্ণ দাস, উপ-প্রধান সমুদ্ভব দাস, খেজুরী পঞ্চায়েত প্রধান রহিমা খাতুন ও উপ-প্রধান প্রবীর কুমার দাস, ধূলাগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান তাহেরা মোল্লা লস্কর প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পান্ডা, কো-অর্ডিনেটর বিবেকানন্দ সাহু ও SEEDS – এর প্রতিনিধি কমল ত্রিপাঠী, প্রমুখ।
      বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় ও শীতল কুমার সর্দার বলেন কোভিড ১৯ সংক্রমণ ও আমফান ঝড়ের ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বহু এলাকার বহু মানুষ অসহায়। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের রুটি রোজগার বন্ধ। এই পরিস্থিতিতে বিপন্ন্ মানুষের পাশে দাঁড়ানোয় PepsiCo, IBM, MetLife, SEEDS ও কাজলা জনকল্যাণ সমিতির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *