গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।।                                          রামনগর-১ নংএর হলদিয়া-২ পঞ্চায়েতের অর্জুনীর বিজেপি বুথ সভাপতি পূর্ণচন্দ্র দাসকে খুন করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ‘শহীদ শ্রদ্ধাঞ্জলী’ নিবেদন হয় কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে।

    উপস্থিত ছিলেন জেলা সভাপতি অনুপ চক্রবর্তী, সাধারণ সম্পাদক অসীম মিশ্র, জেলা সম্পাদক নবীন প্রধান, সহ সভাপতি রমাকান্ত প্রধান, কমলেন্দু পাহাড়ী, মুনমুন দাস, কল্লোল কর, উমেশ প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
      এগরা বিধানসভার পক্ষ থেকে প্রদীপ প্রজ্বলন ও একটি মৌন মিছিল হয়।এই শোক মিছিলে উপস্থিত ছিলেন এগরা বিধানসভার সাংসদ প্রতিনিধি আশীষ নন্দ, কাঁথি সাংগঠনিক জেলার সম্পাদক কৌশিক মণ্ডল, এগরা বিধানসভার যুব সংযোজক সঞ্জয় মাইতি, জেলা সদস্য সুবল মাইতি সহ দলীয় নেতৃত্ব ও কার্যকর্তাগণ।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *