গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। ৪ মাস দেশ জুড়ে লক ডাউন, কোথাও সম্পূর্ণ কোথাও আংশিক। এই পরিস্থিতিতে প্রতিটি সাধারণ পরিবার রুজি রোজগার হারিয়েছে। স্বাভাবিক জীবন যাপন চালাতে হিমশিম খাচ্ছে, কার্যত জনজীবন বিপর্যস্ত। অনেক পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে গ্রামে, সাধারণ পরিবার গুলি খাদ্য সমস্যায় ভূগছে। করোনা প্রতিরোধে দূরত্ব বজায় রাখা যেমন জরুরি তেমনি পরিছন্নতা বজায় রাখাও জরুরি। যেখানে পরিবারের খাদ্যের সমস্যা সেখানে পরিছন্নতা বজায় রাখার উপকরণ কেনাটাই একটা স্বপ্ন। কাজলা জনকল্যান সমিতির উদ্যোগে ও “আজিম প্রেমজি ফিলনথ্রপি ইনিশিয়েটিভ” এর আর্থিক সহযোগিতায় এবং স্থানীয় পঞ্চায়েতর
ব্যাবস্থাপনায় ২৭-৩০শে জুলাই ৩দিন ঝাড়গ্রাম জেলার নায়াগ্রাম ব্লকের বড়খাঁকড়ি, পতি্ন, নায়গ্রাম, বেড়াজাল পঞ্চায়েত এবং গোপীবল্লভপুর ১নম্বর ব্লকের কেঁদুগারি গ্রাম পঞ্চায়েত, জাম্বনী ব্লকের গিধনি ও লালবাঁধ পঞ্চায়েতের মোট ২০০০ টি দুস্থ পরিবারের হাতে তুলে দেওয়া হলো একমাসের খাদ্য সামগ্রী। সামগ্রীতে চাল-১০ কেজি, ডাল-২ কেজি, বিস্কুট- ৪০০ গ্রাম, তেল- ১ লিটার, ছাতু- ১কেজি, মুড়ি- ১কেজি, ডিটারজেন্ট পাউডার ১কেজি, ১৫০ গ্রাম ওজনের গায়েমাখা সাবান ৫পিস, সয়াবিন ১কেজি, আলু –৫ কেজি, পেয়াঁজ ৩কেজি ও মাক্স ৪ পিস মিলে মোট-১২ ধরণের সামগ্রী প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। প্রতিটিতে পঞ্চায়েত প্রধান সহ সকল সদস্য উপস্থিত ছিলেন, নায়াগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্চিতা ঘোষের উপস্থিতিতে দুই গ্রাম পঞ্চায়েত এলাকায়-২২০০কে সামগ্রী বিতরণ হয় এবং তিনি তার বক্তব্যে জানান অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এলাকায় কাজ করেন কিন্তু কাজলা জনকল্যান সমিতি অন্যদের তুলনায় একেবারেই অন্য রকম।এই প্রতিষ্ঠানের প্রতিটি স্তরের কর্মী সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে সকলের মতামত নিয়ে নানা ধরণের উন্নয়ন মূলক কাজ করে থাকেন। উনারা আরো জানান আগামী দিনে সমিতির যেকোন ধরণের উন্নয়নমূলক কাজে পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। জাম্বনী পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি গোবিন্দ ডাব সহ দুই কর্মাধ্যক্ষ মনোরঞ্জন টুডু ও পার্বতী হাঁসদা সহযোগী সংগঠনের এই অকৃপণ দানের জন্যে ধন্যবাদ জানান। জাম্বনী ব্লকের বিশিষ্ঠ সমাজ সেবী অর্জুন হাঁসদা তার বক্তব্যে আগামী দিনে যেকোন ধরণের উন্নয়ন মূলক কাজ রূপায়নে কাজলা জনকল্যান সমিতির কর্ণধারের কাছে আবেদন জানাবেন।কাজলা জনকল্যাণের সম্পাদক স্বপন পান্ডা জানান বিগত দিনগুলিতে সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ ছাড়াও মানুষের সার্বিক উন্নয়নের কাজ হয়েছে। তিনি উপস্থিত সকলকে সরকারপক্ষে ধন্যবাদ জানান।।