
দৈনিক আবেশভূমি ডেস্ক : এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। বিশ্বজুড়ে মানুষ যখন করোনা আতঙ্কে প্রহর গুনছে তখন লকডাউন কিংবা আনলক ওয়ান কিংবা টু সব ক্ষেত্রেই দেখা গেছে কিছু মানুষকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে রাস্তা ঘাটে ঘোরা ঘুরি করছে।পাড়ায় চা দোকানে ,বাজারে কিংবা ফাঁকা জায়গায় জমিয়ে আড্ডা দিচ্ছে।মানুষ’কে সচেতন করার লক্ষ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরশহরের- ১ এবং ৩ নং ওয়ার্ডের বাড়ি বাড়ি স্বাস্থ্য কিট ও শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করে স্বেচ্ছাসেবী সংস্থা “ক্লাব ডেফোডিলস” সঙ্গে পূর্ব মেদিনীপুর টেলিটাওয়ার কর্মচারী ইউনিয়ন। প্রত্যেক মানুষের হাতে মাস্ক, স্যানিটাজার,সাবান তুলে দেওয়ার সাথে সাথে প্রতিটি জিনিসের গুরুত্বও আলোচনা করে তারা সচেতন করে।

পূর্ব মেদিনীপুর টেলিটাওয়ার ইউনিয়নের মহাকুমা সম্পাদক সূরজ আলি এবং জেলা সভাপতি উত্তম বারিকের কথায় আমরা এলাকার মানুষকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাহায্য করে থাকি, আজও এই মহা মারিতে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করেছি মাত্র।

