গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।                                                  এগরা -২এর পানিপারুল অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষে সম্প্রীতি দিবস উদযাপন হয় সোমবার।দলীয় কার্যালয়ের সামনে পথচারী ও সমর্থকদের হাতে মাক্স, রাখি ও স‍্যানিটাইজার বিতরণ হয়।

    ছিলেন অঞ্চল সভাপতি নিশিকান্ত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, পানিপারুল পঞ্চায়েত প্রধান রঞ্জিতা প্রধান, পানিপারুল মুক্তেশ্বর হাই স্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি প্রমুখ। ছিলেন দলের নির্বাচিত পঞ্চায়েত সদস্যগণ। অনুষ্ঠানে কুলটিকরি বুথের ২৬ টি পরিবার বিজেপি থেকে তৃণমূলে যোগদান করে‌।
      বিজেপির -২ বুথ সভাপতি জয়দেব প্রধান ও আশীষ সিংহ সহ রামচন্দ্র জানা, নব রঞ্জন প্রধান, অনিলেষ গিরি, শতদ্রু বেরা, দেবব্রত প্রধান প্রমূখ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। প্রসঙ্গত কুলটিকরি সংসদ বিজেপির দখলে। নবাগতদের বরণ করে নেন দলের অঞ্চল সভাপতি নিশিকান্ত জানা, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, শিক্ষক নেতা তরুণ কুমার মাইতি প্রমুখ। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এমন সুশৃংখল কর্মসূচিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান অঞ্চল সভাপতি শ্রী জানা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *