
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।. পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব উপলক্ষ্যে স্থানীয় ব্লক যুবকল্যাণ দপ্তরের ব্যবস্থাপনায় ও পঞ্চায়েত সমিতির সহযোগিতায় সাংস্কৃতিক দিবস উদযাপন হয় সোমবার। এগরা -২ পঞ্চায়েত সমিতি মিটিং হলে দিনটি যথাযথ মর্যাদায় পালিত হয় কবি রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, বিডিও রানী ভট্টাচার্য ,যুব কল্যাণ আধিকারিক সাগরিকা মান্না, কর্মাধ্যক্ষ আরতি মুন্ডাসহ সমস্ত কর্মাধ্যক্ষগণ, ছিলেন ব্লকের সাতটি অঞ্চলের প্রধানগণ। অনুষ্ঠানে উপস্থিত সকলকে মাক্স এবং রাখি পরিয়ে করোনা আবহের মধ্যে বাঙ্গালীর এই উৎসবে সকলে সৌভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ হন। অতিথিগণ দিনটি তাৎপর্য তুলে ধরেন। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিভাগীয় মন্ত্রী প্রতিনিধি রাজকুমার দুয়ারী।এগরা -১ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ব্লক কার্যালয়ের সামনের রাস্তায় প্রায়৩০০ পথচারীর হাতে মাক্স ও স্যানিটাইজার তুলে দিয়ে দিনটি মর্যাদার সঙ্গে পালন করা হয়। ছিলেন বিডিও বংশীধর ওঝা, পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজ, সহ সভাপতি রাধাকান্ত বর, শিক্ষা কর্মাধ্যক্ষ মানসী দে সহ সমস্ত কর্মাধ্যক্ষ অধিকাংশ পঞ্চায়েত প্রধান, এস ই ও শিবুরঞ্জন সিং প্রমুখ।