গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                             পশ্চিমবঙ্গ রাজ্য যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে ব্লক যুব কল‍্যাণ দপ্তরের ব‍্যবস্থাপনায় রামনগর -১ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন হয় সোমবার।

    অনুষ্ঠানের সাবান ও মাক্স বিতরণ করা হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন বিধায়ক অখিল গিরি।উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র, সহ-সভাপতি নিতাই চরণ সার, জনস্বাস্থ‍্য কর্মাধ্যক্ষ সুশান্ত পাত্র, শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, ব্লক যুব কল্যাণ আধিকারিক সুব্রত মুখোপাধ্যায় প্রমুখ। মহান এই পবিত্র রাখিবন্ধনের তাৎপর্য তুলে ধরেন অতিথি গণ।

      করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যসম্মত ভাবে এ কর্মসূচি সফল হওয়ায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি মহাপাত্র।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *