
দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর। জেলার করোনা হাসপাতালের সকল রোগীদের রাখী, ফল, মিষ্টি পাঠালেন রাজ্যের পরিবহন সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী।তিনি জেলার বড়মা , চন্ডীপুর , ময়না , হলদিয়া ও কাঁথির সঞ্জীবন হাসপাতাল গুলিতে কোভিড পেসেন্টদের রাখী বন্ধন উপলক্ষ্যে ফল ও রাখী পাঠালেন। বড়মা হসপাতলের টেকনিসিয়ান ডাঃ দেবোপম হাজরা কে রাখী পরিয়ে উপহার সামগ্ৰী তুলে দেন মন্ত্রী প্রতিনিধি। মন্ত্রীর নন্দীগ্রামে ১নং ও ২এ রাখী বন্ধন উৎসব পালন ও প্রতি বছরের ন্যায় এবারও শুভ রাখী পূর্ণিমা উপলক্ষ্যে হলদিয়া বাসুদেবপুর গান্ধী আশ্রমের মানসিক বিকারগ্রস্তদের সাথে রাখী বন্ধন উৎসব পালন ও এই বৎসর কোভিড সংক্রমন থেকে সতর্ক রাখতে আবাসিকদের মাস্ক ও স্যানিটাইজার প্রদান করেন।
