গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                                 এগরা -১এর আর বি সি পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান তারাপদ দাশ আজ মঙ্গলবার বিজেপিতে যোগদান করেন। নেগুয়া দলীয় কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন দলের মণ্ডল সভাপতি-দেবাশীষ জানা,দুই সাধারণ সম্পাদক-প্রবীর দে, রামপদ আচার্য্য প্রমুখ। প্রসঙ্গত তারাপদ বাবু ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের ২০০৮-১৩ তৃণমূল পঞ্চায়েত প্রধান ছিলেন। তাঁর বিজেপিতে য়াওয়ায় এলাকার শক্তিবৃদ্ধিতে বিজেপি অনেক টা সুবিধা পাবে। এ বিষয়ে এগরা -১ পঞ্চায়েত সমিতির সভাপতি অমিয় রাজকে জানতে চাইলে তিনি জানান তারাপদ বাবু গত পঞ্চায়েত নির্বাচন থেকে বিজেপিতে তার যোগ দান নতুন কিছু নয়। এর প্রভাব দলে ফেলতে পারবে না তৃণমূলের কোন ক্ষতি হবে না।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *