গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                             এগরা-১ উত্তর মণ্ডলের বরিদা অঞ্চলের রাজা মোড় আলি মার্কেটে ভারতীয় জনতা পার্টির আয়োজিত রাখিবন্ধন উৎসব উপলক্ষে দুঃস্থদের বস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে শতাধিক সংখ্যালঘু পরিবার তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন । উপস্থিত ছিলেন

    দলের জেলা সভাপতি অনুপ কুমার চক্রবর্তী, সাংসদ প্রতিনিধি আশিষ নন্দ, এগরা বিধানসভা যুব সংযোজক সঞ্জয় মাইতি, জেলার সদস্য সুবল মাইতি,উত্তর মন্ডলের সাধারন সম্পাদক স্বরুপ দাস, মন্ডলের সহ সভাপতি শাক্তিপদ সাউ,মন্ডলের সংখ্যালঘু সেশের সভাপতি সেখ ইসমাইল প্রমুখ। সভায়সেখ সুরজ, শেখ

      সইজাদ, সেখ আরেখ, শেখ সাবের, অসানুল খাঁ, নজরুল খাঁ, সেখ জসুদ্দিন, শেখ হিরো সেখ যৌড়া, শেখ সায়েদ, দীনবন্ধু পাত্র, শেখ ফারজান এদের নেতৃত্বে শতাধিক সমর্থক ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের আগের মুহুর্তে এই যোগদান তাৎপর্য পূর্ণ। এ বিষয়ে তৃণমূলের ব্লক সভাপতি বিজন বিহারী সাউকে জানতে চাইলে  তিনি বলেন  বিষয়টি আমার জানা নেই খোঁজ নিয়ে বলবেন। দলের প্রাক্তন ব্লক সভাপতি তথা ঐ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিদ্ধেশ্বর বেরা জানান এমন ঘটনা তার নজরে নেই, তিনি খোঁজ নিয়ে বলবেন।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *