দৈনিক আবেশভূমি ডেস্ক: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                             রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নির্বাচন ক্ষেত্রের কাঁথি মহকুমা হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। কাঁথি পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর দারুয়ার বৃদ্ধা অালবেদা বেওয়া(৬৫) বিগত দুবছর ধরে বয়স জনিত কারণে শ্বাসকষ্টে ভুগছিলেন। অাজ সকালে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় প্রায় বেলা ১১ টায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়।শ্বাসকষ্টের কারণে বৃদ্ধাকে অাইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।শ্বাসকষ্ট বাড়তে থাকায় বারে বারে সংশ্লিষ্ট চিকিৎসক কে কলবুক পাঠানো হয়।বিকাল ৫.২০ মিঃ নাগাদ অালবেদা বেওয়া বিনা চিকিৎসায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।বিনা চিকিৎসায় মৃত্যুর প্রতিবাদে রোগিণীর অাত্মীয় স্বজন হাসপাতাল সুপারের কাজে বিনা চিকিৎসায় মৃত্যুর জন্য দায়ী সংশ্লিষ্ট চিকিৎসকের শাস্তি র দাবী সহ ক্ষতিপূরণের দাবীতে বিক্ষোভ দেখায়। কাঁথি থানার অাইসি সহ পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনে অানে।মৃতার করোনা টেস্টিং করানো হয়।রিপোর্ট এখনও অধরা।কাঁথি সিটিজেন ফোরামের সহঃ সভাপতি মামুদ হোসেন নন্দীগ্রাম স্বাস্থ্য জেলার অাধিকারিককে ই-মেইল বার্তা পাঠিয়ে অালবেদা বেওয়া র বিনা চিকিৎসায় মৃত্যুর ঘটার তদন্ত সহ মৃতার পরিবারকে ক্ষতিপূরণ দাবী জানিয়েছেন। তিনি আরো বলেন খোদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী র নির্বাচনী এলাকায় স্বাস্থ্য পরিষেবার যদি এই হাল হয় তাহলে রাজ্য স্বাস্থ্য পরিষেবা যে বেহাল তা বলার অপেক্ষা রাখে না।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *