দৈনিক আবেশ ভূমি ডেক্স :এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                               “নির্মাণ শ্রমিক কল্যাণ’ তহবিল গঠিত হয় বামফ্রন্ট সরকারের সময়, উদ্দেশ্য নির্মাণ শ্রমিকদের কল্যাণ। নিয়মত ১০ লক্ষ টাকার বেশী ব্যায়ের যে কোন নির্মাণ কাজে ১শতাংশ হারে সেস এই কল্যাণ তহবিলে জমা পড়ে। তহবিলে জমাকৃত টাকা থেকে নির্মাণ কর্মীদের দুর্ঘটনা জনিত অনুদান, চিকিৎসা পরিষেবা, ছেলে-মেয়েদের পড়াশোনা’র বৃত্তি, বাড়ী নির্মাণের টাকা,সাইকেল ইত্যাদি বহুবিধ সুযোগ সুবিধার সংস্হান রয়েছে। এই তহবিলের ৯কোটি টাকা নিয়ে প্রচেষ্টা প্রকল্পের বরাদ্দ হয়েছে। একদিকে রাজ্য সরকার খেলা,মেলা,মোচ্ছব ও ক্লাব সমূহ’কে অনুদান বিলিয়ে রাজ্যের কোষাগার শূণ্য করছেন।অপরদিকে নির্মাণ শ্রমিকদের জন্য তহবিল ভেঙে ২১১ টাকা সামাজিক সুরক্ষা প্রকল্পে নিয়োজিত করেছেন। মুখ্যমন্ত্রী মুখে বলছেন ‘ নো অারনিং অনলি বার্নিং ‘ অথচ অন্যান্য তহবিল ভাঙছেন অার ‘ঋণং কৃত্বা ঘিতং পিবেত’নীতিতে । রাজ্যের শিল্পমন্ত্রী জাকির হোসেন অাবার বড় শিল্পপতিও।পুঁজিপতি র পক্ষে শ্রমিকদের স্বার্থ দেখা অমাবস্যার চাঁদের মতো। শ্রমিক কল্যাণে প্রকল্প রূপায়ণের পরিবর্তে শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ কে দান-খয়রাতের কাজে ব্যবহার করা হচ্ছে। রাজ‍্য সরকারের বিরুদ্ধে এই অভিযোগ এনে সিঅাইটিইউ নেতা মামুদ হোসেন রাজ্যের মুখ্যসচিব কে ই-মেইল বার্তায় নির্মাণ শ্রমিক কল্যাণ তহবিলের অর্থ নির্মাণ শ্রমিকদের জন্য বরাদ্দ করার দাবী জানান। তিনি আরও বলেন রাজ্য ও কেন্দ্র শ্রমিকদের স্বার্থ বিরোধী পদক্ষেপে নিয়ে চলেছেন। পরিযায়ী সহ সমস্ত কর্মহীন একই সঙ্গে তিনি শ্রমিকদের মাসে মাসে ৭৫০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট মারফত অনলাইনে প্রদানের দাবী জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *