দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                                  আজ শুক্রবার কাঁথি পোস্ট অফিস মোড়ে এ বি টি এর কাঁথি মহকুমা শাখা ও ১২ই জুলাই কমিটি বিক্ষোভ কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় সরকারের ঘোষিত শিক্ষা নীতি বাতিলের দাবীতে এই কর্মসূচি। কর্মসূচিতে নেতৃত্ব দেন এবিটিএর মহকুমা সম্পাদক দীপক প্রধান, ১২ ই জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক অনল দাশ,অধ্যাপক অরুণ দাস, সুতনু মাইতি,সুশান্ত ঘোষ,কৌশিক রায়,ব্যাঙ্ক এমপ্লয়িজ ফেডারেশন নেতা কমল তোলা, পেনশনার্স সমিতির সুখেন্দু বিকাশ রায় প্রমুখ। এছাড়া গণসংগঠন সমূহের পক্ষে উপস্থিত ছিলেন হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি, ভবানী বেরা, নন্দন রাউত, প্রনব করন, সৌম্যজিৎ দাস প্রমুখ। এবিটিএ সম্পাদক শ্রী

    প্রধান কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতির তীব্র সমালোচনা করে বলেন নয়া শিক্ষা নীতিতে কেন্দ্রের শাসক দল এবং সংঘ পরিবারের রাজনৈতিক এজেন্ডা রূপায়ণের অপকৌশল নিহিত। মাধ্যমিক পরীক্ষা তুলে দিয়ে ও শিক্ষাক্রম কে প্রলম্বিত করে শিক্ষা ক্ষেত্রে বেসরকারি পুঁজি’র অনুপ্রবেশের পথ প্রশস্ত করা হয়েছে। নতুন শিক্ষা নীতিতে শিক্ষাকে পণ্য করে তোলার বীজ বপন হয়েছে। প্রাক্তন প্রধান শিক্ষক মামুদ হোসেন বলেন কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতিতে তিনটি সি- এর সন্নিবেশ ঘটেছে। একটা সি হল কর্মাশিয়েলাইজেশন বা শিক্ষার বাণিজ্যিকীকরণ, দ্বিতীয়- সি হল কমিউন্যালাইজেশন বা শিক্ষার সাম্প্রদায়িকী করণ, তৃতীয়- সি হল সেন্ট্রালাইজেশন বা কেন্দ্রীয়করণ। যুগ্মতালিকায় থাকা সত্বেও রাজ্যকে এড়িয়ে কেন্দ্র শিক্ষা ব্যবস্হাকে কুক্ষিগত করতে চাইছে। প্রাক্তন শিক্ষক হরপ্রসাদ ত্রিপাঠী সর্বস্তরের জনগণকে কেন্দ্র সরকারের ভ্রান্ত শিক্ষা নীতির বিরুদ্ধে জোটবদ্ধ হওয়ার অাহ্বান জানান।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *