দৈনিক আবেশভূমি ডেক্স: এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।                                               শুক্রবার বাইশে শ্রাবণে এগরা জে এল হাইস্কুলে কবিগুরুর ৮০তম প্রয়ান দিবসে শ্রদ্ধা জ্ঞাপন হয়। পুষ্পার্ঘ নিবেদনে শ্রদ্ধা জানান পরিচালন কমিটির শিক্ষক প্রতিনিধি দেবাশীষ জানা, সদস্য সেখ ইব্রাহিম, উত্তম ভূঞ‍্যা, শিক্ষাকর্মী ঋত্বিক রায়, অভিভাবক নবেন্দু নায়ক প্রমুখ। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক তিনি প্রয়াত কবির বর্ণময় কর্মজীবন নিয়ে স্মৃতি চারণ করেন।

    এদিন “এগরা প্রাচীন সঙ্গীত সংসদ”এ অধ‍্যক্ষা সন্ধ্যা মাইতি ছাত্র ছাত্রী অভিভাবক দের নিয়ে সংস্থার এক বৈঠকী আড্ডায় গানে কবিতায় ও আলোচনায় দিনটি উদযাপন করেন। এগরার অন্যতম সাংস্কৃতিক সংস্থা “কথা ছন্দ”এর কোষাধ্যক্ষ ছন্দা মহাপাত্র গুটি কয়েক ছাত্র ছাত্রী নিয়ে কবি প্রতিকৃতিতে মালা ও পুষ্পার্ঘ‍্য নিবেদনে শ্রদ্ধা জানান। করোনার জন্য স্বাস্থ্য বিধি মানতে গিয়ে বরাবরের বাইশে শ্রাবণ স্মৃতিচারণ সভা যে হচ্ছেনা তা জানান।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *