গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                            হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন হলদিয়ার শিল্পপতি এস পি ব্যানার্জি। শনিবার কলিকাতার বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া।তিনি হলদিয়ার এল টি সি গ্রুপ অব কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ছিলেন, লায়ন্স ক্লাবের-৩২২সি এর ডিস্ট্রিক্ট গভর্নরের দায়িত্ব পালন করেছেন। ব্যবসার সাথে সাথে সামাজিক কর্মকাণ্ড তিনি নিবিড় ভাবে যুক্ত ছিলেন।আগে থেকেই শ্বাসকষ্টের নিয়ে তিনি বেশ কয়েকদিন আগে কলকাতায় ভর্তি ছিলেন। একদিন আগে অনেকটা সুস্থ হয়ে ছাড়া পান কিন্তু রাতেই পুনরায শ্বাসকষ্ট অনুভব করায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।হৃদযন্ত্র বিকল হওয়ায় তাকে আই সি ইউ’তে রাখা হলেও শেষ রক্ষা হয়নি। তিনি শাসকদলের ও রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। তাঁর অকাল প্রয়াণে শোক জ্ঞাপন করেন লায়ন ডিস্ট্রিক্টের তিন প্রাক্তন গভর্নর লক্ষীনারায়ন সাউ, ডা: বিশ্বজিৎ সামন্ত, মীনাক্ষ মাইতি। কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি সুবিমল মাইতি প্রমূখও শোক জ্ঞাপন করেন।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *