গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।                                 রামনগর-১মহিলা তৃণমূলের উদ্যোগে অঞ্চল মহিলা তৃণমূলের ব্যবস্থাপনা সামিয়ানা প্রকল্পে ফলের চারা এবং স্বাস্থ্য কিট বিতরণ হয় ১৪ই আগষ্ট শুক্রবার।এদিন কর্মসূচির উদ্বোধন করেন

    স্থানীয় জনপ্রিয় বিধায়ক অখিল গিরি।সঙ্গে ব্লক মহিলা তৃণমূলের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মহাপাত্র। পঞ্চায়েত প্রধান বিশ্বমুকুল দে, শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক, অঞ্চল সভাপতি দীপক বেরা প্রমুখ। উপস্থিত ছিলেন অঞ্চলের আশা কর্মীগণ।অনুষ্ঠানে এলাকার ১৫০ পরিবারের হাতে উন্নত মানের সংকর প্রজাতির নারিকেল, সুপারি, আম, জাম, সপেদা, কলাগাছের চারা একটি করে এবং মাক্স স্যানিটাইজার, সাবান প্রভৃতি স্বাস্থ্য কিট প্রদান

      করা হয়।বিধায়ক জানান আম্ফান ঝড়ে ক্ষতিগ্রস্ত বিভিন্ন ধরনের গাছ,ফলে পরিবেশের ভারসাম্য রক্ষায় দল ও সরকারের সিদ্ধান্ত ব্লক জুড়ে  ১,০০,০০০ লক্ষ  গাছের চারা  গোপন করে ব্যাপক সবুজায়ন।আর সেই লক্ষ্যে এমন

        কর্মসূচির আয়োজন।  আয়োজক সভাপতি শ্রীমতি মহাপাত্র জানান ব্লকের -৮টি অঞ্চলে ঘুরিয়ে-ফিরিয়ে এই কর্মসূচি নেওয়া হয়েছে। আজকে এই অঞ্চলকের সমস্ত সংসদে মানুষ কে নিয়ে এমন কর্মসূচির বাস্তবায়ন।শেষে করোনা

          আবহে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মসূচিতে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান পঞ্চায়েত সমিতির সদস্যা তথা অঞ্চল মহিলা তৃণমূলের সভাপতি মামনি বারিক।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *