
প্রকাশ কর: দৈনিক আবেশভূমি ডেক্স: মেদিনীপুর পূর্ব-পশ্চিম। সিপিঅাইএম এর রামনগর এরিয়া কমিটির উদ্যোগে অামফান দুর্যোগে পান চাষীদের ক্ষতিপূরণের নামে দলবাজি, স্বজনপোষণ ও দুর্নীতি র প্রতিবাদে রামনগর -১ ব্লকের বিডিও’ওর কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান হয়। কর্মসূচীতে নেতৃত্ব দেন সিপিঅাইএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য অাশীষ
প্রামাণিক, এরিয়া কমিটির সম্পাদক রমাপতি মিশ্র, তাপস চৌধুরী, সুবল কুমার জানা, বীর কুমার গিরি,মানস রানা প্রমুখ। জেলা নেতৃত্ব অভিযোগ করেন রামনগর -১ ব্লকে ২২০০ জন পানচাষীদের অামফান দুর্যোগে বরোজের ক্ষতিপূরণ বাবদ মাথাপিছু ৫০০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে। অথচ বেশীর ভাগ প্রাপকদের পানবরোজ অাদৌ ক্ষতিগ্রস্থ হয় নি বা অাদৌ পানবরোজ নেই। স্মারকলিপি তে ৩৭৪ জনের নামের তালিকা তুলে ধরেন যারা অাদৌ পানচাষী নন।এক এক জনের পরিবারে ২ টি বা তিনটি করে উপভোক্তা রয়েছেন। সিপিঅাইএম নেতা অাশীষ প্রামাণিক অভিযোগ করেন বামফ্রন্ট সরকারের অামলে তৈরি হওয়া পানমাণ্ডি অাজও চালুর অপেক্ষায় ।পুরনো পান বাজারে পানচাষীদের খুবই অসুবিধায় পড়তে হয়।পানমাণ্ডি অসামাজিক


