গৌরীশংকর মহাপাত্র:এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।।                                                 আজ ১৯শে আগস্ট বুধবার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের নতুন কর্মাধ‍্যক্ষের নাম ঘোষণা করে জেলা পরিষদ।নতুনপূর্ত কর্মাধ্যক্ষ হলেন স্বপন কুমার দাস। তিনি পূর্বের পদত্যাগী পূর্ত কর্মাধ‍্যক্ষ সোমনাথ বেরার স্থলাভিষিক্ত হলেন। বিভিন্ন কারণে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ায় দলের জেলা সভাপতির নির্দেশে পদত্যাগ করেন। তাঁর শূন্য আসনে এলেন স্বপন কুমার দাস। স্বপন বাবু ভগবানপুর-২ গড়বাড়ি পঞ্চায়েতের অধীন ৪৮নম্বর জেলা পরিষদ আসন থেকে নির্বাচিত। স্বপন কুমার দাস কন্টাই কার্ড ব‍্যঙ্কের ডেলিগেট। আজ তাকে জেলা

    পরিষদের পক্ষ থেকে পুষ্পস্তবক ও উপহার সামগ্রী দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন হয়। ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দেবব্রত দাস, সহ সভাধিপতি শেখ সুপিয়ান, মৎস্য কর্মাধ্যক্ষ আনন্দময় অধিকারী ,বন ওভূমি কর্মাধ্যক্ষ মৃণাল কান্তি দাস, শিশু ও নারী কল্যাণ কর্মাধ্যক্ষ সুমিত্রা পাত্র প্রমূখ কর্মাধ্যক্ষগণ। আজ জেলা পরিষদে স্থায়ী সমিতির সভা হয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *