গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।।                                       বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান তথা এগরার তিনবারের বিধায়ক সমরেশ দাসের অকাল প্রয়ানে আজ বুধবার ভাজাচাউলি অঞ্চলের অন্তর্গত কাখুরিয়া সমবায় সমিতির উদ্যোগে, সমিতির কর্মকর্তাগনের এক স্মৃতি চারণ সভার আয়োজন হয়। উপস্থিত ছিলেন বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের ডাইরেক্টর ও কাখুরিয়া সমবায় সমিতির সম্পাদক তথা কাঁথি -৩পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ মহাশয়, কার্ড ব্যাংকের ডাইরেক্টর ও ঘাটবাড় সমবায় সমিতির সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নন্দ দুলাল মাইতি, ভাজাচাউলি পঞ্চায়েত প্রধান স্বপন বাগ, কুমিরদা পঞ্চায়েতের প্রাক্তন প্রধান বিভাষ চন্দ্র বেরা, ধানঘরা সমবায় সমিতির সম্পাদক রবীন্দ্রনাথ বেরা, সিজুয়া সমবায় সমিতির সভাপতি শ্রীমন্ত সিং, শুকনিয়া সমবায় সমিতির সম্পাদক রাইকমল মন্ডল, ওলমাইদলবাড় দুদ্ধ সমবায় সমিতির সভাপতি বাণী কুমার দাস, সরপাই দিশারী সার্ভিস কো.অপারেটিভ সোসাইটির সভাপতি সত্যব্রত দাস, সরপাই দুদ্ধ সমবায় সমিতির সভাপতি পীযূষ কান্তি মন্ডল, ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েত সদস্যা উমা অধিকারী, ভাজাচাউলি নারী শক্তি বিকাশ

    ঔনান্দনিক সংঘের সভানেত্রী সোমা করণ, সম্পাদিকা লক্ষীরানী রাউৎ, হরিনা সারদামণি গ্রন্থাগারের সম্পাদক অনুপ বেজে, কাখুরিয়া সমবায় সমিতির সভাপতি দেবজ্যোতি ধাড়া, ম্যানেজার বিজয় দাস, এস কে ইউ এস এর প্রাক্তন থসভাপতি পরিতোষ ধাড়া, প্রাক্তন সম্পাদক সুভাষ চন্দ্র দাস ও মনোরঞ্জন ভূ্ঞ্যা, পরিচালন কমিটির সদস্য প্রদীপ ঘোড়াইও অমলেন্দু দেবনাথ, কাকুরিয়া সেবক সংঘের সভাপতি কালিপদ দোলাই প্রমুখ। সকলে প্রয়াত সমবায়ীর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং স্মৃতিচারণায় বর্ণময় কর্মজীবনের ছোট ছোট ঘটনা তুলে ধরে কিভাবে

      সমবায় সমিতি পরিচালনায় অভিভাবকের মতো পরামর্শ দিতেন তা উল্লেখ করেন। সবচেয়ে বড় কথা তিনি প্রতিটি মানুষের ভালো-মন্দ দুটি দিকই সামনা সামনি বলতে পছন্দ করতেন গৃহ শিক্ষকের মত। সকলেই তার বিদেহী আত্মার উর্ধগতি কামনা করে বলেন সমবায় জগতে সমরেশ বাবুর মৃত্যুতে গভীর শূন্যতা তৈরি হল যা পূরণ হবার নয়।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *