গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।।                                                    দিন দিন কাঁথি ও তার পার্শ্ববর্তী এলাকায় করোণা আক্রান্তের সংখ্যা সীমা ছাড়াচ্ছে।এবার কাঁথি ব্লাড ব্যাঙ্কের এক চিকিৎসকসহ ৪ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আক্রান্তের খবর। পৌরশহরের একই পরিবারে১০ জন এবং রামনগরে একই পরিবারে ৭ জনের করোণা পজিটিভ উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের। কাঁথি এবং রামনগরে একই পরিবারের সবার করোনা রিপোর্ট পজিটিভ আসে। কাঁথি হাসপাতালের এক চিকিৎসক ও ৪ কর্মীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এদের সংস্পর্শে কারা এসেছিল তাদের খোজখবর ও পরীক্ষার ব্যবস্থা হচ্ছে। কাঁথি পৌরসভা১৫ নম্বর ওয়ার্ডের মোট 13 জন করোনা পজিটিভ রোগীর সন্ধান মিলেছে। এদের মধ্যে একই পরিবারের ১০জন,ওয়ার্ডের মোট ১৩ জন করোনা পজিটিভ রোগীকে কাঁথি সঞ্জীবনী কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে । রামনগরে পঞ্চায়েত সমিতির এক কর্মকর্তার পরিবারের ৭ জন করোনা আক্রান্ত। দেশপ্রাণ ব্লক এলাকার দুই যুবকের করোনা পজিটিভ। কাঁথি ব্লকের মহিষাগোট এলাকায় প্রাক্তন পঞ্চায়েত প্রতিনিধির করোনা পজিটিভ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত মোট করোনা ২৭ লক্ষ২হাজার ৪২ জন। দৈনিক গড়ে আক্রান্ত ৫৫ হাজার। মৃতের সংখ্যা গত২৪ ঘন্টায় ৫৫ জনের। রাজ্যে মোট করোনা নিয়ে মৃতের সংখ্যা হল

    ২৫২৮জন্য। মঙ্গলবার স্বাস্থ্য দপ্তরে বুলেটিন অনুযায়ী গত২৪ ঘন্টায় আক্রান্ত৩১৭৫ জন। এ পর্যন্ত আক্রান্ত ১,২২,৭৫৩ জন। জেলাগত একদিনে ১০০র অধিক মানুষের সংক্রমণ কলকাতায় ৬০০, উত্তর ২৪ পরগনায় ৬৬৪, দক্ষিণ২৪ পরগনায় ১৯৮, হুগলিতে ১৩০, হাওড়া১৬৫, পূর্ব মেদিনীপুর-২৪০, পশ্চিম মেদিনীপুর ১৫৯, নদীয়া ১০৫, মুর্শিদাবাদ১০১, দক্ষিণ দিনাজপুর ১০৮জন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *