প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স: মেদিনীপুর পূর্ব পশ্চিম।                                    পূর্ব মেদিনীপুরের কাঁথি -১ ক্ষেতমজুর ইউনিয়ন ও কৃষক সভার যৌথ অাহ্বানে অামফান অনুদান নিয়ে দলবাজি, স্বজনপোষণ ও দুর্নীতি’র প্রতিবাদ সহ ১০০ দিনের কাজে অনিয়ম -বেনিয়ম রোধ,পরিযায়ী শ্রমিক সহ কর্মহীন শ্রমিকদের মাসে মাসে ৭৫০০ টাকা অনুদান প্রদান, কোভিড চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করন, কোভিড ছাড়া অন্যান্য চিকিৎসা পরিষেবা প্রদানে গড়িমসি রোধ ইত্যাদি দাবীসমূহের ভিত্তিতে অাজ কাঁথি -১ বিডিও দপ্তরে লকডাউন বিধি মেনে বিক্ষোভ কর্মসূচী রূপায়িত হয়। বিক্ষোভ কর্মসূচী’তে নেতৃত্ব দেন সিঅাইটিইউ নেতা হরপ্রসাদ ত্রিপাঠী, মামুদ হোসেন, কানাই মুখার্জি,ভবানী বেরা কৃষক সভা’র নেতা নন্দন রাউত, হিমাদ্রি মাইতি, ভবানী পণ্ডা, ক্ষেতমজুর ইউনিয়ন নেতা তাপস অধিকারী, প্রনব করন, সলিল বরণ মান্না প্রমুখ। বিডিও লিপন তালুকদার কে পূর্বাহ্ণেই ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করার কর্মসূচি বিষয়ে অবহিত করা হয়েছিল। তিনি সম্মতি প্রদান করায় অাজকে কর্মসূচী র অায়োজন করা হয়।পরে কিন্তু অামফান অনুদান প্রাপক দের তালিকা নিয়ে গরমিল ও অনিয়ম – বেনিয়মের সদুত্তর দেওয়া এড়াতে স্মারকলিপি ও ডেপুটেশন ও স্মারকলিপি গ্রহণে কাঁথি-১ বিডিও অস্বীকার করেন।এতে ক্ষুব্ধ হয়ে ক্ষেতমজুর ইউনিয়ন ও কৃষক সভার নেতৃত্ব গন তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন।দাবী সমূহের পক্ষে স্লোগান দেওয়া হয়। পরে অবশ্য বিডিও ডেপুটেশন ও স্মারকলিপি গ্রহণে ইচ্ছা প্রকাশ করলেও অান্দোলন কারীরা বিডিও শাসক দলের তাবেদার সূলভ মনোভাবের প্রতিবাদে ডেপুটেশন প্রদান বয়কট করেন। সিঅাইটিইউ নেতৃত্ব অাজকের স্মারকলিপি ই-মেইল মারফত জেলা শাসক কে পাঠিয়ে দেন।সেই সাথে জেলাশাসক কে বিডিওর এই ধরনের অ গনতান্ত্রিক অাচরনের প্রতিকারের দাবী করা হয়।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *