
প্রকাশ কর :দৈনিক আবেশ ভূমি ডেক্স: মেদিনীপুর পূর্ব পশ্চিম।। করোনা সংক্রমণ বৃদ্ধিতে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর জেরবার।বেডের অভাবে হাসপাতালের সামনে করোনা সংক্রমিত রোগী কে এম্বুলেন্সেই প্রাণ হারাতে হচ্ছে। করোনা চিকিৎসার বিভ্রাটের পাশাপাশি প্রসূতি বিভাগে ও সাধারণ ওয়ার্ডে চিকিৎসা বিভ্রাট চরমে উঠেছে। এগরা- পটাশপুর সীমান্তবর্তী খড়াই গ্রামের মৃত্যুঞ্জয় বেরার সহধর্মিণী সোনালী বেরা সন্তান প্রসবের জন্য পূর্ব মেদিনীপুরের কাঁথি মহকুমা হাসপাতালে মাতৃমা বিভাগে গত ১৭ ই অাগষ্ট রাত ৩ টায় ভর্তি হন।প্রসব যন্ত্রণা চরমে উঠলে ১৮ ই অাগষ্ট সকালে নার্স বা চিকিৎসকের অনুপস্থিতিতে বাচ্চা মাতৃজঠর থেকে কিয়দংশ বেরিয়ে থাকে। দীর্ঘসময় বাচ্চা এই ভাবে থাকায় মারা যায় বলে প্রসূতি সূত্রে খবর।বাড়ীর লোকজনকে সকাল ১০ টায় বলা হয় বাচ্চা ভালো অাছে এবং চা খাওয়ার জন্য হাসপাতালের স্টাফেরা চা খাওয়ার জন্য ২০০ টাকা পর্যন্ত চান।সকাল ১১ টায় দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক বলেন বাচ্চা অাইসিইউ তে ভর্তি অাছে।বাচ্চার পরিবার বারে বারে বাচ্চা কে দেখতে চাইলেও দেখানো হয় নি। উল্টে বাচ্চার বাবাকে দিয়ে হাসপাতাল


