প্রকাশ কর:এগরা কাঁথি : মেদিনীপুর পূর্ব পশ্চিম।                                             বৃহস্পতিবার ভোর ৪.২০ মি এ পটাশপুর-২এর মথুরা পঞ্চায়েতের তাহালিয়ায় নিজের বাসভবন “নন্দালয়”এ হৃদরোগে প্রয়াত হন সংগঠক ও সমাজসেবী উমাশংকর মহাপাত্র(৬৬)। সম্প্রতি তিনি লিভার জন্ডিস ও ক‍্যন্সারে ভুগছিলেন। রাতে হটাৎ শ্বাসকষ্ট বাড়ে এবং সবচেষ্টা ব‍্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভোরে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ায় বৃষ্টি উপেক্ষা করে কাতারে কাতারে গুনমুগ্ধ মানুষ তার নন্দালয়ে এসে শেষ শ্রদ্ধা জানিয়ে বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও পরিবার পরিজনদের সমবেদনা জানান। সংস্থার প্রতিষ্ঠালগ্নের প্রয়াত সংগঠক সদস‍্যের মরদেহে মাল‍্যদান করেন মংরাজ রামকৃষ্ণ পরমহংস সেবক সংঘ সম্পাদক গৌরীশংকর মহাপাত্র, মংরাজ বুথ তৃণমূল

    কার্যালয়ে বুথ সভাপতি শুভেন্দু দাস’সহ দলীয় কর্মীরা মাল‍্যদানে শ্রদ্ধা জানান, মংরাজ সার্বজনীন বাসন্তী মন্দির প্রাঙ্গণে মরদেহে প্রতিষ্ঠাতা সদস্যকে মাল‍্যদান করেন পূজা কমিটির অন‍্যতম সদস্য পুলিন বিহারী ঘোড়াই,কমলা কান্ত মহাপাত্র প্রমুখ।স্মৃতি চারণায় আংশনেন ক্ষুদিরাম মন্ডল, অভিরাম মন্ডল, মলয় দাস, ননীগোপাল মাইতি, ভৃগুরাম মন্ডল, প্রাক্তন পঞ্চায়েত সদস্য তথা উমাশংকর

      বাবুর বড়দা রামশংকর মহাপাত্র,স্বপন কুমার বারিক,শ‍্যামাপদ প্রধান, হরেন্দ্র নাথ দাস, রবীন্দ্রনাথ মৈশাল প্রমুখ। সকলেই প্রয়াত সংগঠকের বর্ণময় কর্মজীবীনে হা-ডু ডু খেলার দলগঠন করে জেলা জুড়ে বিভিন্ন মাঠে ক্রীড়া প্রেমীদের আনন্দ দান, ফি বছর সার্বজনীন লক্ষীপূজোর আয়োজন, গ্ৰামে সৌখিন যাত্রা দল গঠন করে থানার বিভিন্ন অনুষ্ঠানে যাত্রা মোদিদের আনন্দের ব‍্যবস্থা, তাহালিয়া বাসন্তী মেলায় যাত্রা করতে না পারার ক্ষোভ থেকে মংরাজ গ্ৰামে বাসন্তী পূজোর আয়োজন যা বর্তমান ৩৭বৎসরে প্রদার্পন‌, গ্ৰামে স্থায়ী বাসন্তী মন্দির তৈরীর প্রধান উদ‍্যোগ গ্ৰহন, মংরাজ আড়গোয়াল বাজার ব‍্যবসায়ী সংগঠন তৈরী করে তাকে বিধিবদ্ধ করন সহ বহু জনহিতকর কাজের প্রসঙ্গ আলোচিত হয়। উমাশংকর বাবুর জন্মস্থান পার্শ্ববর্তী মংরাজ গ্ৰামে। মৃত্যু কালে তিনি রেখে গেলেন স্ত্রী, এক পুত্র -পুত্রবধূ, কণ‍্যা -জামাতা,নাতি-নাতনী ও অসংখ্য গুনমুগ্ধ। মংরাজ গ্ৰাম‍্য শশ্মানে তার শেষকৃত‍্য

        সম্পন্ন হয়। হঠাৎ মৃত্যুর খবরে লকডাউনের মধ্যে ও প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করে তাঁর দাদা নেগুয়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শিবশংকর মহাপাত্রও বেলদা থেকে তাহালিয়ায় পৌঁছে পরিবারের সঙ্গে থেকে শেষকৃত‍্য সম্পন্ন করেন। সবার প্রিয় মধুদার(উমাশংকর) মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *