
সঞ্জীব আচার্য :এগরা কাঁথি:পূর্ব মেদিনীপুর।বুধবার পটাশপুর থানা এলাকার দক্ষিণ খাড় স্টার ক্লাবের উদ্যোগে ডেঙ্গু জ্বর ও করোনা সম্পর্কিত সচেতনতা কর্মসূচি পালন করা হয়। পূর্ব খাড় ,দক্ষিণ খাড় ও খাড় বাজারে ক্লাবের পক্ষ থেকে নোংরা আবর্জনায় ফিনাইল ও ব্রিচিং ছড়ানো হয়। জমে থাকা জল বা নোংরা আবর্জনা থেকে মশা যাতে বংশবিস্তার করতে না পারে ডেঙ্গু জ্বরের হাত থেকে মানুষকে রক্ষা করা যায় সেই জন্য এই উদ্যোগ নেন দক্ষিণ খাড় স্টার ক্লাব। এছাড়াও এদিন মারণ করোনা ভাইরাস সম্পর্কে এলাকার মানুষজন কে সচেতন করতে মাইক প্রচার হয়। এই কর্মসূচিতে এলাকার প্রত্যেক মানুষের হাতে মাস্ক,স্যানিটাইজার ও একটি পেয়ারা চারা গাছ তুলে দেওয়া হয়। স্টার ক্লাবের কর্ণধার আনন্দ গোপাল আচার্য্য জানান ডেঙ্গু ও করোনা ভাইরাসের হাত থেকে মানুষকে রক্ষা করার জন্যই ক্লাবের পক্ষ থেকে এই কর্মসূচি আমরা নিয়েছি ।এই কর্মসূচী আগামী দিনে চলতেই থাকবে । যত দিন করোণা সংক্রমণ থাকবে ততদিন ক্লাবের পক্ষ থেকে এই রকম কর্মসূচি চালিয়ে যাওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি শুভাশিস নন্দ ও সেক্রেটারি মোহন মুনিয়ান , অলকেশ মাইতি, শিবু আচার্য্য প্রমুখ।
