গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।.                                                 আজ ২৪শে আগস্ট সোমবার, এগরা সারাদা শশিভূষণ কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা বিধায়ক সমরেশ দাসের স্মৃতি চারণা ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। কলেজ কনফারেন্স হলে কলেজ আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত সভাপতির প্রতিকৃতিতে মাল্যদান করেন কলেজ অধ্যক্ষ ডঃ দীপক কুমার তামিলি ও অন্যান্য অধ্যাপক অধ্যাপিকা শিক্ষাকর্মী ও সংসদ সদস্যগণ। প্রয়াত সভাপতির বর্ণময় কর্মজীবন স্মৃতি চারণায় আংশগ্ৰহন করেন পরিচালন কমিটির সদস্য তথা কাঁথি কলেজের অধ‍্যাপক ডঃ ভুটান ঘোষ ও পানিপারুল মুক্তেশ্বর হাইস্কুলের প্রধান শিক্ষক তরুণ কুমার মাইতি, কলেজের আই কিউ এ সি কো আর্ডিনেটর ডঃ আলয়চাঁদ বিশ্বাস, টিচার্স কাউন্সিলের সেক্রেটারি ড: দীপক বিশাই, অধ্যাপক শান্তনু দলাই,শিক্ষাকর্মী ও মহকুমা ছাত্রনেতা উদয় পাল,ছাত্রনেতা সত‍্যচক্রবর্তী প্রমুখ।

    অধ্যক্ষের বক্তব্যে কলেজ উন্নয়নের কান্ডারী শিক্ষাবিদ ছাত্র দরদি বিধায়কের পরিচালন দক্ষতা কিভাবে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল তা উল্লেখ করেন, সভা যে তার অনুপস্থিতি অনুভব করছে তা উল্লেখ করেন। কলেজ শ্রীবৃদ্ধিতে তার অভিভাবকত্ব, বিভিন্ন সময়ে আশু সমস্যা সমাধানে কিভাবে পাশে থেকে সহায়তা দিয়েছেন তাও উঠে আসে অধ‍্যক্ষের স্মৃতি চারণায়।
      বিধায়কের এক এক সময় কঠোর- কোমল শিক্ষক সুলভ অভিভাবকত্ব কিভাবে সকলকে সমৃদ্ধ করেছে, তাঁর সাংগঠনিক দক্ষতা, মানুষের পাশে থেকে সহযোগিতা করার যে প্রবনতা, প্রতিটি বিষয়ে তার সুচিন্তিত ভাবনা,তাঁর বিষয় ভিত্তিক অনুকরণীয় উপস্থাপন কৌশল উঠে আসে পানিপারুল হাইস্কুলের প্রধান শিক্ষকের স্মৃতি চারণায়।

        সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্য বিধি মেনে অধ্যাপক অধ‍্যাপিকা, শিক্ষাকর্মী, ছাত্র ছাত্রী সকলকে এই স্মৃতি চারণ সভায় অংশগ্রহণ করায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান কলেজ অধ্যক্ষ ড:তামিলি।

          Share

          Leave a Reply

          Your email address will not be published. Required fields are marked *