
গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।. ২৪শে আগষ্ট সোমবার পটাশপুর-২এর আড়গোয়াল পঞ্চায়েতে প্রাক্তন প্রধান বিমলকৃষ্ণ নন্দীর স্মৃতি চারণ সভা অনুষ্ঠিত হয়। প্রাক্তন প্রধানের প্রতিকৃতিতে মাল্যদানে শ্রদ্ধা জ্ঞাপন করেন পঞ্চায়েতের ভারপ্রাপ্ত প্রধান অপরের সাঁতরা, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ কল্যাণ কুমার মাইতি, প্রাক্তন প্রধান তথা পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ শিবানী নন্দ গোস্বামী, প্রাক্তন উপপ্রধান অপূর্ব ভুঁইয়া, প্রয়াত প্রধানের ছেলে পীযুষ নন্দী, পঞ্চায়েতের সচিব ও আধিকারিক’গণ। কলাণ বাবুর স্মৃতি চারণায় বিমলবাবুর বর্ণময় কর্মজীবন তুলে ধরে বলেন- বিমলদা আড়গোয়াল ইউনিয়নবোর্ডের শেষ প্রধান , ৭৮থেকে নতুন পঞ্চায়েতে আড়গোয়াল পঞ্চায়েতে ২০০৩ সাল পর্যন্ত নির্বাচিত পঞ্চায়েত সদস্য, ২০০৮-২০১৩ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায়কর্মাধ্যক্ষ, কর্মাধ্যক্ষ থাকাকালীন শেষের দিকে এক পথদুর্ঘটনায় তিনি গুরুতর আহত হলে রাজনীতি থেকে অবসর নিয়ে বাড়িতে ছিলেন। কর্মজীবনে তিনি সমসপুর বিষ্ণুপ্রিয়া বালিকা বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং শিক্ষক হিসেবে অবসরনেন, প্রতাপদীঘি মার্কেটিং সোসাইটি, প্রতাপ দীঘি রাইসমিল, আড়গোয়াল সেবক সংঘ, আড়গোয়াল পল্লীশ্রী এস কে ইউ এস, আড়গোয়াল বাজার ব্যবসায়ী সমিতি, দীর্ঘদিন আড়গোয়াল অঞ্চল কংগ্রেসের ও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের সভাপতি, ব্লক কংগ্রেস ও ব্লক তৃণমূল কংগ্রেসের অন্যতম কর্মকর্তা, পটাশপুর-২ পেনসনার্স এ্যাশোসিয়েশন, অবসর, প্রভৃতি বহু সংস্থায় যুক্ত থেকে কখনো সভাপতি ও সম্পাদকের দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করেছেন।সর্বোপরি সদালাপি, মিশুকে এই সজ্জন সাংস্কৃতিক সংস্থা মিলনীর অন্যতম স্থপতি ও সম্পাদক, জব্দা বিদ্যাসাগর বিদ্যাপীঠের দীর্ঘদিনের সম্পাদক। পঞ্চায়েতের ভারপ্রাপ্ত


