
প্রকাশ কর :মেদিনীপুর পূর্ব পশ্চিম।
কলকাতার পর এবার পূর্ব মেদিনীপুরের দীঘায় আইন হাতে তুলে-২ বৃহন্নলাকে নগ্ন করে মার্কেটের মধ্যে মারধরের অভিযোগ উঠল।সোমবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার দীঘার নেহেরু মার্কেট এলাকায়। জানা গেছে,এদিন সন্ধ্যা ৭ টা নাগাদ নেহেরু মার্কেটে মুখে মাস্ক না পরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য মার্কেটের মধ্যে ঢুকে পড়েন দুই বৃহন্নলা।উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমন রোধের জন্যে দিঘার ব্যাবসায়ীরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়েছেন গ্রাহকের মুখে মাস্ক ছাড়া কোনো সামগ্রী বিক্রি হবে না । সেই মতো বৃহন্নলারা জিনিস কিনতে এলে দোকান দার তাদের মাস্ক না পরার কারন জান চাইলে তারা কোনো উত্তর দিতে পারেনি।এরপর মুখে মাস্কে না থাকার কারনে তাদের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।জিনিস না পাওয়ায় ব্যবসায়ী ও স্থানীয়দের অকথ্য ভাষায় গালাগালি দিতে শুরু করে দুই বৃহন্নলারা।এই ঘটনার পর তারা ছোট কাপড় পরে এসে প্রথমে ওই দোকানে ওঠে এবং দোকানদার কে গলাধাক্কা ও মারধর করে বলে অভিযোগ। দোকানদার নিরুপায় হয়ে মোহনা থানায় ও ব্যাবসায়ী সমিতিকে জানায়।অভিযোগ ততক্ষনে দুই জন দোকানের সামনে মদ্যপান করে পরনের বসন খুলে দোকানদার’কে ছুড়ে মারে।এই ঘটনায় এলাকার ব্যাবসায়ীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন।পুলিশ আসার আগেই ওই দুই বৃহন্নলাকে ধরে উত্তম মধ্যম দেয়। এরপর ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত-২ বৃহন্নলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য দিঘা স্টেট জেনারেল হাসপাতালে পাঠায়। এবিষয়ে রামনগর ১পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মধ্যক্ষ সুশান্ত পাত্র বলেন- শুনেছি ঘটনা দুর্ভাগ্যজনক। বৃহন্নলারা দীর্ঘদিন ধরেই এলাকায় কার্যত অত্যাচার চালাচ্ছে। মাস্ক পড়বে না, সামাজিক দূরত্ব মানবে না, ব্যাবসায়ীদের গালাগালি ও নোংরা ইঙ্গিত করে বলে শুনেছি। পরে নাকি কিছু লোকজন মারধর করেছে কারণ ওরা নিজেরাই বিবস্ত্র হয়ে শরীরের সব জামা কাপড় বাবসাইকে ছুড়ে মারে । পরে পুলিশ এসে ওদের নিয়ে যায় ।”এ বিষয়ে দিঘা মোহনা থানার ওসি বিনয় মান্না’র মতামত পাওয়া যায় নি।
