প্রকাশ কর : মেদিনীপুর পূর্ব পশ্চিম ।সিপিআই(এম )কেন্দ্রীয় কমিটির ডাকে কেন্দ্রের জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে এবং আশু জনস্বার্থে গুরুত্বপূর্ণ দাবি গুলি নিয়ে দেশব্যাপী ২০- ২৬ শে আগস্ট সপ্তাহ ব্যাপি ১৬দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় আজ খেজুরী-১এর হেঁড়িয়া’তে ১৬দফা দাবিসহ কেন্দ্র ও রাজ্য সরকারের জনস্বার্থ বিরোধী কাজের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয়। নেতৃত্বে ছিলেন জাহারাজ আলী, বিশ্বজিৎ দাস ,রাম পদ মাইতি, সুব্রত ঢালী ,শেখ মুস্তাক,আশীষ দেবনাথ

প্রমুখ। সিপিঅাইএম এর দেশপ্রাণ এরিয়া কমিটির উদ্যোগে দেশপ্রাণ ব্লকের বিডিও মনোজ মল্লিক কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। নেতৃত্ব দেন সিপিঅাইএম নেতা মামুদ হোসেন,এরিয়া কমিটির সম্পাদক সঞ্জিত দাস,সুতনু মাইতি,তাপস মিশ্র,তরুণ মাইতি,উজ্জ্বল বেরা,সেক সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ। দাবীসমূহের মধ্যে অন্যতম লকডাউন জনিত কারণে কর্মহীন শ্রমিকে পরিবার পিছু মাসে ৭৫০০ টাকা অনুদান, জনপিছু মাসে ১০ কেজি খাদ্য সামগ্রী, কৃষি পণ্য অাইনের সংশোধনী বাতিল, কৃষি ঋণ মকুব, নারেগাতে ২০০ দিনের কাজ ও ৬০০ টাকা মজুরী,করোনা টেস্টিং ও চিকিৎসা পরিকাঠামো বৃদ্ধি, পরিযায়ী শ্রমিকদের বিকল্প কর্মসংস্হান,অামফান অনুদান নিয়ে দুর্নীতি রোধ প্রভৃতি।সিপিঅাইএম নেতৃত্ব বলেন কেন্দ্রীয় সরকার স্বনির্ভরতার নাম করে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রকে জলের দামে অাম্বানী-অাদানীদের হাতে তুলে দিচ্ছে। বেচারাম

সরকার সব বিক্রি করে দিলে গণতান্ত্রিক সরকারের অার প্রয়োজনীয়তাই কি থাকছে? কেন্দ্রীয় সরকার পুঁজিপতিদের ৮ লক্ষ কোটি টাকার অধিক অনাদায়ী ঋণ মকুব করে দিয়েছে। অথচ কৃষকদের ১ লক্ষ কোটি টাকা ঋণ মকুবে অনীহা ?কেন্দ্রীয় সরকার মেরুকরণের রাজনীতির পথ বেছে নিয়েছে। রাজ্য সরকারের দুর্নীতি র পরিসর কোভিড চিকিৎসা সামগ্রী ক্রয় পর্যন্ত বিস্তৃত হয়েছে। খেলা, মেলা,মোচ্ছব, দান-খয়রাতে রাজ্য সরকার অর্থনীতি কে দেউলিয়া করে দিয়েছে। রাজ্যে ঋণের পরিমাণ ৪.৬২ ঐলক্ষ কোটি টাকা ছাড়িয়েছে। জনগণের সমবায় ব্যাঙ্কে অামানতের ২,৫০০ কোটি টাকা ঋণ নিয়ে পেনশন খাতে খরচা করা হচ্ছে। শাসকদলের গোষ্ঠী সংঘর্ষে জনজীবনে বিপর্যয় নেমে এসেছে। অালু – সব্জি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি রোধে সরকার ব্যর্থ।জনবিরোধী উভয় সরকারের বিরুদ্ধে লাগাতার গণঅান্দোলন চলবে বলে জানান। মারিশদা এরিয়া কমিটির ডাকে অনুরূপ কর্মসূচি রূপায়িত হয়। নেতৃত্ব দেন সিপিঅাইএম, মারিশদা এরিয়া কমিটির সম্পাদক কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, অশোক পণ্ডা, খাজা অাবুল অালি, অনন্ত পণ্ডা, ঝাড়েশ্বর বেরা, প্রতাপ দাস প্রমুখ।