গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।                                              সোমবার এগরা-২ব্লক তৃণমূল কার্যালয়ে এগরা দক্ষিণ চক্র পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত বিধায়কের স্মৃতি চারণ ও শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান হয়। সভায় প্রয়াত

    বিধায়কের বর্ণময় কর্মজীবনের নানা দিক স্মৃতি চারণায় শ্রদ্ধা জ্ঞাপন করেন সমিতির সভাপতি শুভেন্দু প্রামানিক, সম্পাদক শ্রমিক মান্না, শিক্ষক সোমনাথ প্রামানিক, তারাশঙ্কর বারিক,অরুণ বর, শিক্ষিকা সুতিকা প্রধান প্রমুখ। ব্লকের যুব নেতৃত্ব ও শিক্ষক নেতা রাজকুমার দুয়ারী, সমবায়ী নির্মল পাত্র, সংগঠনের এগরা পূর্ব চক্রের সভাপতি সম্পাদক। সবার বক্তব্যে

      প্রয়াত জননেতার শিক্ষা প্রশিক্ষক স্বার্থে তার ভূমিকা, বিদ্যালয়ের পরিকাঠামো উন্নয়নে, শিক্ষকদের সমবায় সমিতি পরিচালনায়, এলাকার উন্নয়নে তাঁর ভূমিকার প্রশংসা করেন। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় তপন কুমার মন্ডল।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *