
প্রকাশ কর: দৈনিক আবেশভূমি : মেদিনীপুর পূর্ব পশ্চিম।। CPM এর কাঁথি এরিয়া কমিটি সহ কৃষক সভা, ক্ষেতমজুর ইউনিয়ন, সিঅাইটিইউ, মহিলা সমিতি, প্রভৃতি গণসংগঠন সমূহের সম্মিলিত অাহ্বানে অাজ কাঁথি শহরে ১৬ দফা দাবীর ভিত্তিতে বিক্ষোভ কর্মসূচীতে কাঁথি -১ বিডিও লিপন তালুকদার কে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়। দাবীগুলো হল- কৃষি পণ্য অাইনের সংশোধনী বাতিল, কৃষি ঋণ মকুব, অালু – শাকসবজী, পেট্রোল ও ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অগ্নিমূল্য রোধ,কর্মহীন শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি সুনিশ্চিত করন, প্রতিটি পরিবার কে মাসোহারা ৭৫০০ টাকা অার্থিক অনুদান, পরিবারের জনপিছু ১০ কেজি করে খাদ্য সামগ্রী, কেন্দ্রীয় সরকারের বেসরকারী করনের নীতি বাতিল সহ রাজ্যসরকারের সীমাহীন দুর্নীতি ও অপশাসন থেকে জনসাধারণের মুক্তি ইত্যাদি।কর্মসূচী তে নেতৃত্ব দেন সিপিঅাই, মামুদ হোসেন, কানাই মুখার্জি, ভবানী বেরা, নন্দন রাউত, তাপস অধিকারী, প্রনব করন, বাসুদেব রাউল, অাবদুল রহিম বেগ, বিদ্যুৎ দে,বিদ্যুৎ পাত্র,জগদীশ মাইতি,অনন্ত দাস, সুকুমার রাউল,সেক সাত্তার প্রমুখ নেতৃবৃন্দ।



