গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।।                                                  আজ ২৬ শে আগষ্ট মুগবেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের সভা কক্ষে আঞ্চলিক ইতিহাস গবেষক সাহিত্যিক মন্মথনাথ দাসের ভগবানপুর ও ভূপতিনগর থানার ইতিহাস বইটি প্রকাশিত হয়।আনুষ্ঠানিক প্রকাশ করেন ব‍্যাঙ্কের চেয়ারম্যান তথা বিধায়ক অর্ধেন্দু মাইতি। উপস্থিত ছিলেন অধ্যাপক রনজিত কুমার নায়েক, কবি জাতীয় শিক্ষক দুর্গাপদ ভট্টাচার্য, শিক্ষারত্ন অশ্বিনী কুমার খাটুয়া, প্রাক্তণ শিক্ষক মথুরা নাথ ত্রিপাঠী, কবি অজিত কুমার জানা, সহ প্রধান শিক্ষক কেশব প্রধান, ব্যাঙ্কের ভাইস-

    চেয়ারম্যান নিতাই চরণ ভূঞ্যা প্রমুখ। প্রারম্ভিক বক্তব্যে বইটির লেখক গবেষক মন্মথনাথ দাস জানান -জনপদের বিশেষ আলোচনা’সহ ভগবানপুর ও ভুপতিনগর থানার সামগ্রিক ইতিবৃত্ত রয়েছে বইটিতে। প্রাচীন হিজলী রাজ্য তথা কাজলাগড়ের রাজবংশ ও বর্ধমান রাজ এস্টেট, কিশোরগড়ের মাজনামুঠা রাজপরিবার, উনবিংশ শতকের নন্দও হাজরা জমিদারি, গ্রাম তালিকা ও গ্রাম নামের ইতিহাস সন্ধান, জনসংখ্যা ও জনগোষ্ঠী, ধর্ম-কর্ম মেলা মন্দির মসজিদ, চতুষ্পাঠী ও স্কুল-কলেজি শিক্ষা, স্বাধীনতা সংগ্রাম ও আন্দোলন, সমবায় ও মুগবেড়িয়া ব্যাঙ্ক, চিকিৎসা পরিষেবা, খেলাধূলা, নাচ-গান যাত্রা থিয়েটার, সাহিত্য পত্র পত্রিকা, শতাধিক আলোকচিত্র ও ম্যাপ এককথায় দুই মলাটের পত্রপুটে১৬ টি অধ্যায়ে বিন্যস্ত। রাজন্যবর্গ থেকে আপামর জনসাধারনের কীর্তি বৈভবে দীপ্ত, গান্ধীজী সুভাষচন্দ্র নাট্যকার দ্বিজেন্দ্রলাল সহ বহু দেশ বরেণ্য পুরুষের শুভাগমন ধন্য অখন্ড ভগবানপুরের পূর্ণাঙ্গ প্রতিমা এই পুস্তক টি। ৩০৪পাতার বইটির মূল্য ৩৫০টাকা। প্রকাশক দে পাবলিকেশন। উদ্বোধক

      শ্রী মাইতি আগামী প্রজন্মের মালিকদের এমন তথ্যসমৃদ্ধ প্রামাণ্য ইতিহাস নির্ভর বইটি উপহার দেওয়ার জন্য বইটির লেখক আঞ্চলিক ইতিহাস গবেষক শ্রী দাস’কে ধন্যবাদ জানান।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *