
গৌরীশংকর মহাপাত্র: মেদিনীপুর পূর্ব পশ্চিম।
আজ২৬শে আগষ্ট দুপুরে ইন্ডিয়ান ফার্মার ফার্মাস ফার্টিলাইজার কো-অপারেটিভ লিমিটেড( IFFCO)’র ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। করোনা আবহে ভার্চুয়াল এই সভায় মেদিনীপুর পূর্ব ও পশ্চিম, বাঁকুড়া ও পুরুলিয়ার ৮জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এই প্রতিনিধি গণ চন্দ্রকোনা-২ ব্লকের বালা সমবায় সমিতির সভাকক্ষ থেকেঅংশনেন। দেশের ১১৩টি কেন্দ্র থেকে সম্পূর্ণ অভিনব পদ্ধতিতে সভাটি অনুষ্ঠিত হয়। সভায় পশ্চিমবঙ্গের ৬টি পয়েন্ট থেকে ৫৫জন প্রতিনিধিত্ব করেন।এই রাজ্যের ৬টি পয়েন্টের একটি চন্দ্রকোনার বালা এস কে ইউ এস কেন্দ্রে বক্তব্য রাখেন বিশিষ্ট সমবায়ী তথা বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাংকের সম্পাদক প্রদীপ কুমার পাত্র। ইফ কোর পক্ষে উপস্থিত ছিলেন সহকারি জেনারেল ম্যানেজার নবকুমার কোলে প্রমুখ। শ্রী পাত্র সভায় বলেন কৃষিপ্রধান এই রাজ্যের প্রায় ৭কোটি মানুষ কৃষির উপর নির্ভরশীল। এন পি কে, ১০-২৬-২৬ ইউরিয়া ব্যবহার ইউরিয়া ব্যবহার সম্পর্কে সচেতন। আমফান ঝড়ে কৃষকরা ব্যাপক ক্ষতিগ্রস্ত


