
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর। শুক্রবার এগরা-১ এর জেড়থান অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলীয় কার্যালয়ে বিধায়ক সমরেশ দাসের ছবিতে মাল্যদানে নীরাবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন দলের এগরা-১ ব্লক সভাপতি বিজন বিহারি সাউ, অঞ্চল তৃণমূল সভাপতি শান্তনু মাইতি, সহ-সভাপতি আইয়ুব খান, যুব সভাপতি বিশ্বজিৎ বেরা, জেড়থান পঞ্চায়েত প্রধান সুষমা বেরা (প্রধান),পঞ্চায়েত সমিতির সদস্য অতুল দাস, পঞ্চায়েত সদস্য রাজু খান প্রমুখ। উপস্থিত সকলে বিধায়কের বর্ণময় কর্ম জীবনের নানা দিক আলোচনা করেন। বিধায়ক স্মরণে মৌন মিছিল হয়। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনেই স্মরণ সভার আয়োজন করা হয়।
