গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।.                                                 আজ ভাঁইটগড় নাচিন্দা সমবায় কৃষি উন্নয়ন সমিতির ৫৫ তম বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সমিতির সভাগৃহের সভায় সমবায় জগতের অভিধান বলাগেড়িয়া সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান, প্রথিতযশা শিক্ষক সমাজসেবী প্রয়াত বিধায়ক সমরেশ দাসের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও চিরশান্তি কামনা করা হয়। স্মৃতিচারণায় তাঁর সমবায় নিয়ে তার অভিনব চিন্তাভাবনা, সমাজসেবায় গ্ৰামীণ মানুষের আর্থসামাজিক মানোন্নয়নে ও নারীর ক্ষমতায়ন নিয়ে পরিকল্পনা, শিক্ষাক্ষেত্রে তার বিশেষ অবদান আলোচিত হয়। স্মরণ সভায়

    উপস্থিত ছিলেন বলাগেড়িয়া ব্যাঙ্কের ডাইরেক্টর তথা কাঁথি -৩পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশচন্দ্র বেজ, সমিতির সভাপতি অনিমেষ গিরি,সম্পাদক বাসুদেব পড়্যা, ডাইরেক্টর  মিতারানী সাউ, অশ্বিনী সাউ প্রমুখ।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *