গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।.                                            কাঁথি-৩এ আম্ফান দুর্নীতি নিয়ে এবার সরব দলের ব্লক সভাপতি।গতকাল মশাগাঁয় করোনা’য় মৃতের সৎকার সমস্যা নিয়ে এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয় কাঁথি-৩পঞ্চায়েত সমিতির সভাকক্ষে ।সেখানে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তথা জেলা পরিষদ সদস্য নন্দ দুলাল মাইতি অভিযোগ করেন-একই ফোন নম্বর ব্যবহার করে অনেকে আম্ফান এর ক্ষতিপূরণ নিয়েছেন,যা তদন্তের প্রয়োজন। দল এমন ঘটনা সমর্থন করে না। সেখানে উপস্থিত পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রধান’গণ দলের সভাপতির এ’হেন বক্তব্যে হকচকিয়ে যান ।উল্লেখ্য এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা দাস ও তাঁর অঞ্চলের আম্ফান দুর্নীতি নিয়ে প্রতিবাদ করেছিলেন।নন্দবাবু এ দিন বলেন- একই ফোন নম্বর এত জনের ক্ষেত্রে ব্যবহার করার কারণ কি?এ দিকে এই সত‍্যাসত‍্য নিয়ে খতিয়ে জানা গেল ভাজাচাউলি গ্রাম পঞ্চায়েতের আম্ফান ক্ষতিপূরণ তালিকায় দেখা যাচ্ছে ৪৩২- ৪৬৫পর্যন্ত একই ফোন নম্বর ব্যবহার করা হয়েছে।৪৩২- ৪৬৫ নম্বর পর্যন্ত রয়েছেন ঘাটবাড়ের রবীন্দ্রনাথ দে, দেবাশিস মন্ডল, বাসন্তী মন্ডল, জগন্নাথ মিস্ত্রি, হাসি মন্ডল’রা, বাঘা মহাকালির তপন অগস্তি, মদন বেরা,কুটাকাটির শশাঙ্ক প্রধান, কাজল মন্ডল, ভগবতী দাস’রা,এই ৩৫ জনের সকলের’ই ফোন নম্বর একই ৯৭৩২৮৭৭০০৯। এদের ১৬জনের অনুকূলে ৫০০০(পাঁচ হাজার)এবং ১৯ জনের অনুকূলে ২০(কুড়ি)হাজার টাকা এসেছে। প্রকৃতএই তালিকার বেনিফিসারী দের নিয়ে সাধারণ মানুষসহ বিরোধীদের গুঞ্জন শুরু হয়েছে।

    Share

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *