গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।                                                    দুব্দা বেসিনের অন্তর্গত সমস্ত ক‍্যানেল পানা ভর্তি। ওড়িষ‍্যা ওসিসি, রানিয়া, খাগদা, চম্পা ও বারমাইল থেকে পিছাবনী ক্যানেল, বারোমাইলের দুটি পুলের সুয়েজ গেটগুলি সংস্কারের অভাবে অবহেলায় পড়ে আছে। সরকারের অবহেলায় দুবদা বেশিনের সাইফন দীর্ঘদিন কোন সংস্কার হয়নি। এতে দুবদা বেসিন এলাকার মানুষ বিপদের মধ্যে। ও সি সি ক‍্যানেল দিয় শুধু দুবদা বেসিনের জল নিষ্কাশন হয় তা নয় তার সঙ্গে রামনগর থানার বাধিয়া বেসিনের জল বের হয়। ক‍্যানেল গুলি দেখভালের অভাবে তার নিজস্বতা হারিয়েছে। দীর্ঘদিন সংস্কার হয়নি

    এবং জাল ও পানার জন্য অতি বৃষ্টির জল ক্যানেল থেকে বের হতে অসুবিধা হয়। এতে চাষ জমির ফসল নষ্ট হচ্ছে এবং চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এন সি পি’র পক্ষ থেকে সুজিত সিংহ গ্রামের মানুষজনদের নিয়ে বারোমাইলের দুটি পুলের সুয়েজ গেটের সামনে জমে থাকা পানা পরিষ্কারের উদ্যোগ নেয়। স্থানীয় অমল দাস মহাপাত্র, কুলটিকরি গ্রামের শংকর প্রসাদ সিংহ, নন্দদুলাল গিরি, বিমল বর,শ্রীহরি ভূঁইয়া, গোপীনাথ গিরি, এরা সকলে মিলে তিন ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে পানা পরিষ্কার করে। বিষয়টি টেলিফোনে এগরা ও কন্টাই মহকুমা সেচ আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করা হয়।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *