প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স:মেদিনীপুর পূর্ব পশ্চিম।সেভ দ্যা চিলড্রেন ও কোকোকোলা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে খাদ্য ও আশ্রয় কিট বিতরণ হয়।
টানা ৫ মাস দেশ জুড়ে চলছে কোথাও সম্পূর্ণ, কোথাও আংশিক লকডাউন।এরই সঙ্গে ‘আমফান’ ঝড়ের প্রকোপে জনজীবন ও বিপর্যস্ত।এতে সাধারণ থেকে প্রতিটি পরিবার রুজি রোজগারসহ স্বাভাবিক জীবন যাপনে হিমশিম খাচ্ছেন। মানুষের হাতে কাজ নেই গ্রামীণ এলাকার পরিযায়ী শ্রমিক কাজ হারিয়ে গ্রামে।অতি সাধারণ পরিবার গুলি খাদ্য সমস্যাতে পড়েছেন ।পূর্ব ্মে্দি্নী্পরের

    স্বেচ্ছাসেবী সংগঠন কাজলা জনকল্যাণ সমিতির উদ্যোগে জাতীয় স্তরের স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্যা চিলড্রেন ও কোকোকোলা ফাউন্ডেশন সহযোগিতায় স্থানীয় গ্রামপঞ্চায়েতর ব্যাবস্থাপনায় দেশপ্রাণ ব্লকের সরদা পঞ্চায়েতের ৫টি গ্রামে, বামুনিয়া পঞ্চায়েতের ৫টি গ্রামে, কাঁথি ১এর নয়াপুট গ্রাম পঞ্চায়েতের ১০টিতে, মাজিলাপুর পঞ্চায়েতের ১৮টিতে মিলে ৩৮টি গ্রামের মোট ১৭০৩ টি দু:স্থ পরিবারে খাদ্য সামগ্রী ও আশ্রয় কিট বিতরণ হয়। খাদ্য সামগ্রীতে চাল-২০ কেজি, মুগ ডাল -১ কেজি, মুসুর ডাল ১কেজি , ছোলা ২ কেজি, লবণ ১ কেজি, চিনি ২কেজি, হলুদ গুঁড়ো ২০০ গ্রাম, জিরা গুঁড়ো ২০০ গ্রাম, সরষের তেল ২ লিটার, সুজি ১ কেজি, সোয়াবিন ১ কেজি, আটা ৫ কেজি প্যাকেট, আশ্রয় কিটে ত্রিপল-২ পিস, সুতির বিছানা চাদর -২ পিস, মাদুর-২পিস, সোলার আলো-১ পিস, দড়ি- ১ পিস, পানীয় জলের বোতল মিলে মোট ১৮ ধরণের সামগ্রী প্রতি পরিবারের হাতে দেওয়া হয়। বৃহস্পতিবার বিতরণ কালে প্রতিটি পঞ্চায়েতে প্রধান সহ সকল সদস্য সদস্যা, পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, বিধায়ক বনশ্রী মাইতি, সেভ দ্যা চিলড্রেন এর সিনিয়র ম্যানেজার সুস্মিতা গুহ, রিজিওনাল ম্যানেজার চিত্তপ্রিয় সাধু , ম্যানেজার আশিষ রায়, কাজলা জনকল্যাণ সমিতির সহ-সভাপতি জনাব আকবর আলি খান, সাধারণ সম্পাদক স্বপন পন্ডা,কোষাধ্যক্ষ, প্রণয় কুমার পাল, কার্যকরী সদস্য তপন কুমার সাউ প্রমুখ। বিধায়ক শ্রীমতি মাইতি তার বক্তব্যে জানান অনেক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান এলাকায় কাজ করেন কিন্তু কাজলা জনকল্যাণ সমিতি অন্যদের তুলনায় ব‍্যতিক্রমী। এই প্রতিষ্ঠানের কর্মীগণ

      সাধারণ মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে ও সকলের মতামত নিয়ে সেবামূলক কাজ করেন। আগামী দিনে সমিতির যেকোন ধরণের সেবা মূলক কাজে পাশে ছিলেন, আছেন এবং থাকবেন। আয়োজক সমিতির কর্ণধার শ্রী পান্ডা জানান বিগত দিনগুলিতে সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ ছাড়া নানা সেবামূলক কাজে সবার সহযোগিতা পেয়েছেন আগামী দিনে সবার সহযোগিতা চেয়ে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।

         

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *