দৈনিক আবেশভূমি ডেস্ক :এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর।৩০শে আগষ্ট রবিবার পটাশপুর-২এর আড়গোয়াল পল্লীশ্রী সমবায় কৃষি উন্নয়ন সমিতির আড়গোয়াল বাজার শাখার “গীতাঞ্জলি” সভাকক্ষে প্রতিষ্ঠাতা সভাপতি সমবায়ী বিমলকৃষ্ণ নন্দীর স্মৃতি চারণা অনুষ্টিত হয়। এই সংগঠক রাজনীতিক ,সঙ্গীত সাধক সমাজসেবীর প্রতিকৃতিতে মাল্যদানের পর নীরবতা পালনে আত্মার চিরশান্তি কামনা করে স্মৃতিচারণার সূচনা করেন সমিতি সম্পাদক রৈবত আচার্য্য। সূচনায় গীতা ও বৈদিক মন্ত্রপাঠে অংশগ্রহণ করেন এগরা মহকুমা তৃণমূল সমবায় সেলের সভাপতি গোলকেশ নন্দগোস্বামী, ভাগবত পাঠ করেন স্বদেশ রঞ্জন আচার্য্য, তরুণ নন্দী ও সম্প্রদায়ের ভক্তগীতি অনুষ্ঠানে আলাদা মাত্রা সংযোজন করে। সমিতির ডাইরেক্টর বৃন্দের

স্মৃতিচারণায় বিমলবাবুর বর্ণময় কর্মজীবনে সঙ্গীত চর্চা, সমবায় নিয়ে ভাবনা, নারী শিক্ষার প্রসারে সমসপুর বিষ্ণুপ্রিয়া বালিকা বিদ্যালয়ের এর শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, সংগঠক শিক্ষক হিসাবে দীর্ঘ কর্মজীবন, তার সাংস্কৃতিক মনস্কতা, নাট্যচর্চা প্রভৃতি সুকোমল প্রতিভার মত দিক গুলি। একই সঙ্গে ১৯৬২থেকে সমিতির প্রতিষ্ঠা লগ্ন থেকে এ যাবৎ কখনো সভাপতি, কখনো সম্পাদক এবং কখনো উপদেষ্টামন্ডলীতে থেকে সমিতির শ্রীবৃদ্ধি’তে তার ইতবাচক চিন্তাভাবনা।গ্ৰামীণ মানুষের দৈনন্দিন জীবন যাত্রার মানোন্নয়নে আড়গোয়াল পঞ্চায়েতে প্রধান ও নতুন পঞ্চায়েত আইনে দীর্ঘসময়ের জন প্রতিনিধিত্বে তার পরিকল্পনার নানা দিক, জেলা কর্মাধ্যক্ষের সময়কালে তার গৌরবোজ্জ্বল অধ্যায় তুলে ধরেন আড়গোয়াল পঞ্চায়েতের উপ প্রধান অপরেশ সাঁতরা, প্রাক্তন উপ প্রধান অপূর্ব পাহাড়ী ও শিবানী নন্দগোস্বামী। পেন শনার্স অ্যাসোসিয়েশনের পক্ষে স্মৃতিচারণা অংশ নেন সংস্থা সম্পাদক পরমেশ্বর মহাপাত্র, মনীন্দ্র নাথ দাস প্রমুখ। পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন তার ছেলে তথা গ্ৰামমঙ্গল গুচ্ছ সমিতির সহ সভাপতি পীযুষ কান্তি নন্দী।করোনা আবহে স্বাস্থ্য বিধি মেনে সমাজিক দূরত্ব বজায় রেখে এমন স্মৃতি চারণ সভায় উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থা সম্পাদক শ্রী আচার্য।