গৌরীশংকর মহাপাত্র এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।.                       এগরা-২এরবিবেকানন্দ অঞ্চল তৃণমূলের উদ্যোগে প্রয়াত বিধায়ক সমরেশ দাসের স্মৃতিচারণা হয় দাউদপুর নটোবর সবুজের অভিযান আদর্শ বিদ্যালয়ে। বিধায়কের বর্ণময় কর্মজীবনের নানা দিক তুলে ধরে তার উন্নয়ন পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা, সমবায় নিয়ে চিন্তাভাবনা, শিক্ষক হিসেবে তার কর্মজীবন, এলাকার বিধায়ক হিসেবে ১১বৎসরের কর্মকাল প্রভৃতি নিয়ে আলোচনা করেন এগরা -২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, মঞ্জুশ্রী পঞ্চায়েতের উপপ্রধান তথা ব্লক কোর কমিটির সদস্য প্রকাশ রায়চৌধুরী, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ন মান্না, জেলা পরিষদ সদস্য পার্থসারথি দাস ও গায়ত্রী পাত্র, দলের মহিলা সভানেত্রী তথা কর্মাধ‍্যক্ষ আরতি মুন্ডা,যুব তৃণমূল নেতৃত্ব রাজকুমার দুয়ারী,চিত্তরঞ্জন ভূঞ‍্যা প্রমুখ। সভায়

    পৌরোহিত‍্য করেন দলের অঞ্চল সভাপতি বিমল কুমার জানা। অনুষ্ঠানের সঞ্চালনায় দলের প্রাক্তণ সভাপতি অজিত পাল।স্মৃতি চারণ শেষে তৃণমূলের উন্নয়নে সামিল হতে বাম ও বিজেপি থেকে সৌরভ সামন্ত, রাজু দোলাই, মানিক সামন্ত, নয়ন দোলাই, সুলেখা দোলাই, তাপস পাত্র,শকুন্তলা দোলাই, কানাইলাল দাস প্রমুখ প্রায় ২০ জন তৃণমূলে যোগদান করেন। উপস্থিত নেতৃত্ব গন নবাগতদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *