গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।. এগরা -২এর বিবেকানন্দ পঞ্চায়েতের সানরাইজ ক্লাব আয়োজিত বিধায়কের স্মৃতিচারণ সভা ও বিধায়কের স্মৃতিতে ৫০দু:স্থকে মশারি বিতরণ হয় শনিবার। তাজপুর উর্ধবপুর, নিমকবাড় ও শ্যামপুর এলাকার মানুষজনদের নিয়ে এই স্বেচ্ছাসেবী সংগঠনে ক্লাব হিতৈষী বিধায়ক সমরেশ দাসের স্মৃতিচারণা হয় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও তাঁর বিদেহী আত্মার শান্তি কামনায়।

উপস্থিত অতিথিগনের স্মৃতি চারণায় বিধায়কের বর্ণময় কর্মজীবনের নানান দিক আলোচিত হয়। ক্লাব সদস্যদের স্মৃতিচারণায় কিভাবে অভিভাবকের মতো এই স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রীবৃদ্ধিতে তিনি সর্বোত চেষ্টা করেছেন তা উঠে আসে। উপস্থিত ছিলেন জগন্নাথ জীউ সেবা সমিতির কর্ণধার সমাজসেবী আশীষ ধাওয়া, বিবেকানন্দ পঞ্চায়েত প্রধান রাজনারায়ণ মান্না, জেলা পরিষদ সদস্য পার্থ সারথি দাস প্রমুখ। পৌরোহিত্য করেন বিধায়কের স্নেহধন্য ক্লাব সভাপতি প্রকাশ চন্দ্র জানা। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ক্লাব সম্পাদক হৃষিকেশ মাইতি। করোণা আবহে স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ২৫০ ক্লাব সদস্য ও শুভানুধ্যায়ী স্মৃতিচারণ সভায় অংশ নেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান ক্লাব সম্পাদক।