
প্রকাশ কর: দৈনিক আবেশ ভূমি ডেক্স: মেদিনীপুর পূর্ব-পশ্চিম। ১৯৫৯ সালের ৩১ শে অাগষ্ট খাদ্য অান্দোলন ও গণঅান্দোলনের শহীদদের স্মরণে অাজ সারা রাজ্যের সাথে পূর্ব মেদিনীপুর জেলার সঙ্গে এগরা ও কাঁথি মহকুমার সমস্ত বুথে সারা ভারত কৃষক সভা ও ক্ষেত মজুর ইউনিয়নের যৌথ উদ্যোগে শহীদ দিবস উদযাপন উপলক্ষে পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন ও শারিরীক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে শহীদ দিবস পালন হয়। এগরা শহরে স্বর্ণময়ী বালিকা বিদ্যালয় সামনে কর্মসূচিতে নেতৃত্বে ছিলেন সি আই টি ইউ জেলা সম্পাদক সুব্রত ,পন্ডা সমীর সামন্ত, ভুবন খাটুয়া ,সুকুমার দাস, বনবিহারী পাত্র, নবেন্দু নায়ক,কৃষ্ণপদ মাইতি, সি পি আই র পলাশ আচার্য, এনসিপির সুকুমার রায় প্রমুখ।দেশপ্রাণ ব্লকের বিভিন্ন বুথে শহীদ দিবস উদযাপন উপলক্ষে অায়োজিত কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন নেতা মামুদ হোসেন, সঞ্জিত দাস, সুতনু মাইতি, তাপস মিশ্র, অাশীষ গিরি, কৃষক সভার ব্লক সম্পাদক তরুণ মাইতি, সলিল বরণ মান্না, সেক নুরুল অালি, মানিক গারু, শ্রীপতি মণ্ডল, অাশীষ পাল, চন্দন দাস, পৃথ্বীরাজ শীট, শক্তিপদ পণ্ডা, সেক ইউনুস উদ্দিন, অতসী দিন্ডা, দিলীপ চন্দ, সুনীল পাল

প্রমুখ। কাঁথি-৩ এ কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন নেতা কালীপদ শীট, হিমাংশু পণ্ডা, রাজনারায়ণ দাস, ঝাড়েশ্বর বেরা, প্রতাপ দাস,খাজা অাবুল অালি, অশোক পণ্ডা, স্বপন খাঁড়া, অনন্ত পণ্ডা প্রমুখ। কাঁথি-১ এ কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়ন সম্পাদক তাপস অধিকারী, নন্দন রাউত, হরপ্রসাদ ত্রিপাঠী, কানাই মুখার্জি, ভবানী বেরা, প্রণব করন,বাসুদেব রাউল,হিমাদ্রি মাইতি,ভবানী পণ্ডা,অাবদুল রহিম বেগ প্রমুখ। খেজুরী-১ ও খেজুরী-২ ব্লকের কর্মসূচী তে নেতৃত্ব দেন ক্ষেতমজুর ইউনিয়নের রাজ্য সহ সম্পাদক হিমাংশু দাস, গোকুল ঘোড়াই, সেক জাহারাজ অালি, মৃন্ময় মাইতি, অতুল্য সুন্দর উকিল, সেক মহরম প্রমুখ। বক্তব্যে নেতৃত্বগণ বলেন – খাদ্যের দাবীতে অান্দোলন করতে গিয়ে ৩১ শে অাগষ্ট ১৯৫৯, অগণিত মানুষ’কে শাসকের গুলি ও বেয়নেটের সামনে শহীদ হতে হয়েছিল। তাছাড়া গরীব, খেটে খাওয়া মেহনতি মানুষের স্বার্থে লাগাতার আন্দোলনে প্রচুর মানুষ’কে মৃত্যু বরন করতে হয়েছে। সেই সমস্ত শহীদদের রক্তস্নাত পথ বেয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র গণঅান্দোলন গড়ে তুলতে হবে।প্রতিটি কর্মহীন পরিবারকে মাসে মাসে মাথা পিছু বিনামূল্যে ১০ কেজি করে খাদ্য সামগ্রী ও প্রতিটি পরিবারকে মাসে মাসে ৭৫০০ টাকা অনুদান কেন্দ্র ও রাজ্য সরকার কে প্রদান করতে হবে।কর্মসংস্থানের লক্ষ্যে নারেগা প্রকল্পে ১০০ দিনের কাজ কে ২০০ দিন করা ও দৈনিক মজুরী ৬০০ টাকার দাবী অাজকের কর্মসূচী তে উত্থাপন করা হয়।