গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।.                                            ৩১আগষ্ট সোমবার সন্ধ্যায় দিল্লির সেনা হাসপাতালে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় (৮৪)প্রয়াত হন। তাঁর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় এক টুইটে পিতার মৃত্যুর খবর জানান। বেশ কিছু দিন তিনি ভেন্টিলেশনে ছিলেন।১০ ই আগস্ট দিল্লির সেনা হাসপাতালে প্রনব বাবুকে ভর্তি করা হয়। পরীক্ষার সময় দেখা যায় তার মস্তিষ্কে রক্ত জমাট আছে। জরুরী ভিত্তিতে অস্ত্রপ্রচার হয় ।রিপোর্টএ তাঁর করোনা পজিটিভ এসেছিল। অস্ত্রোপচারের পর থেকেই ভেন্টিলেশনে ছিলেন, কখনো কখনো শারীরিক

    অবস্থার উন্নতির খবর মিললেও কখনো কখনো শারীরিক অবস্থা আরো জটিল হয়েছে। মুত্রাশয় সংক্রান্ত সমস্যা এবং ফুসফুসের সংক্রমণ ও ধরা পড়েছিল। টানা ২২দিনের যমে মানুষের লড়াই শেষে হার মানলেন মৃত্যুর কাছে ।১৩ই আগষ্ট তার মৃত্যুর খবর রটে  যায়, পরে তার ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় সন্ধ্যায় ট‍্যুইটে জানান তার  বাবার মৃত্যুর খবর সঠিক নয়।১৯৩৫ সালের ১১ ই ডিসেম্বর বীরভূমের মিরাটিতে তাঁর জন্ম। ২০১২ -২০১৭তিনি ভারতবর্ষের ত্রয়োদশ রাষ্ট্রপতি। ১৯৫৭ তে স্নাতকোত্তরের পর কিছুদিন স্কুলে শিক্ষকতা ,ওই বছরই শুভ্রাদেবীর সঙ্গে বিয়ে।১৯৬৩- ৬৯ দক্ষিণ ২৪ পরগনার বিদ্যানগর কলেজে রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকতা। ১৯৬৬তে বাংলা কংগ্রেসের সদস্য হয়ে সক্রিয় রাজনীতিতে যোগদান। ১৯৬৯ এ বাংলা কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সদস্য। ১৯৭১এ প্যারিসে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য হিসেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের পক্ষে সোয়াল ।১৯৭৩ বাংলা কংগ্রেস মিশে যায় কংগ্রেসের সঙ্গে ,প্রনব ইন্দিরা মন্ত্রিসভায় শিল্প প্রতিমন্ত্রী হন ।১৯৭৫ সালে কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ।  ১৯৭৭ লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে মালদহ থেকে লড়াই ও পরাজয় বরণ। ১৯৮০তে লোকসভা ভোটে কংগ্রেসের হয়ে বোলপুর থেকে লড়াই ও ইন্দিরা মন্ত্রীসভার বানিজ্য মন্ত্রী এবং রাজ্যসভায় কংগ্রেসের দলনেতা ,২০০২ সাল পর্যন্ত একটানা রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৮২-৮৪ ইন্দিরা গান্ধী সরকারের  অর্থমন্ত্রী  শীতে রাজীব গান্ধীর সঙ্গে  বিরোধের জেরে কংগ্রেস থেকে বহিস্কৃত  রাষ্ট্রীয় সমাজবাদী  কংগ্রেস গঠন । ১৯৮৯তে কংগ্রেসের প্রত্যাবর্তন। ১৯৯১- ৯৬ যোজনা কমিশনের  ডেপুটি চেয়ারম্যান । ৯৫-৯৬ কেন্দ্রে  নরসিমা রাও মন্ত্রিসভার  বিদেশ মন্ত্রী । ২০০৪-৬  মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে  লোকসভার সাংসদ হয়ে প্রথম মনমোহন মন্ত্রিসভার  প্রতিরক্ষামন্ত্রী । ২০০৬-২০০৯  মনোমোহন মন্ত্রিসভার  বিদেশ মন্ত্রী । ২০০৮এ পদ্মবিভূষণ লাভ । ২০০৯-২০১২  দ্বিতীয় মনমোহন সরকারের অর্থমন্ত্রী । ২০১২-২০১৭দেশের  ত্রয়োদশ রাষ্ট্রপতি। ২০১৯ ভারতরত্ন  প্রাপ্তি।প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পি ভি নরসিমা রাও এবং মনমোহন সিং ক্যাবিনেটে অর্থমন্ত্রী, প্রতিরক্ষা, এবং বহিরাগত বিষয়গুলির মতন বিভিন্ন পোর্টফোলিও পরিচালনা করেছিলেন। পাঁচ দশক ভারতীয় জাতীয় কংগ্রেসের সিনিয়র নেতা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে ২০০৯-২০১২ পর্যন্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০১২ সালে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে ভারতের সর্বোচ্চ বেসরকারি সম্মান ভারতরত্ন’তে ভূষিত করেন।১৯৯৬-১৯৯৮ তিনি প্রতিষ্ঠা করেন রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস। প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই দেশজুড়ে অনুরাগী মহলে শোকের ছায় নেমে আসে।

      Share

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *