
গৌরীশংকর মহাপাত্র :এগরা কাঁথি :পূর্ব মেদিনীপুর।. আজ ৩১শে আগষ্ট সোমবার ৬০বৎসর পূর্ণ হওয়ায় অবসর নিলেন এগরা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর বনবিহারী পাত্র। টানা ৪০ বৎসর ২মাস ২০ দিনের কর্মজীবন শেষে আজ প্রশাসনিক নিয়মে অবসর নিলেন। কর্মজীবন শুরু ১৯৮০ সালের ১২ই জুন কসবা এগরা -২ পঞ্চায়েতের জবওয়ার্কার হিসেবে। ১৯৯৩সালে ৯ই জুন সরকারের নোটিফিকেশনে পৌরসভা গঠন হয়। কসবা এগরা -১ পঞ্চায়েতের কিয়ৎ আংশ ও কসবা -২পঞ্চায়েত নিয়ে। ১৯৯৩এর ২ রা আগষ্ট পৌরসভা গঠন। ১৯৯৩ এর ১লা ডিসেম্বর পৌরসভার প্রশাসনিক যাত্রা শুরু হলে, সরকার সংযুক্ত পঞ্চায়েত কর্মীদের পৌরকর্মী হিসেবে নিযুক্তির ঘোষণা করলে বনবিহারী বাবুর পৌরকর্মী হিসেবে সেদিন থেকে যাত্রা শুরু। ১৯৯৮এর ৩০ শে মার্চ পদন্নোতি পেয়ে স্যানিটারী ইন্সপেক্টর নিযুক্তি। নিজের কর্তব্য সম্পর্কে সর্বদা সচেতন বামপন্থায়


