গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি : পূর্ব মেদিনীপুর: আজ ১লা সেপ্টেম্বর মঙ্গলবার রাত্রি ৮.২০ মিনিটে কলিকাতার ন্যাশনান মেডিক্যাল কলেজে প্রয়াত হন কাঁথি প্রভাত কুমার কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড:কাঙ্গাল চন্দ্র দাশ(৭১)। ১৯শে আগষ্ট তিনি কাঁথি সেন্টাল বাস স্ট্যান্ড স্থিত একটি আবাসনে নিজের ঘরে হৃদরোগে আক্রান্ত হয়ে খট থেকে মেঝেতে পড়ে সংজ্ঞাহারান। কাজের মেয়ে ঘটনা দখতে পেয়ে চিৎকার করলে প্রতিবেশিরা কাঁথি হাসপাতালে পরে কলিকাতার ঐ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।ওই হাসপাতালে কর্মরত নার্স তাঁর এক কন্যা চিকিৎসা ও পরিচর্যা করছিলেন। তার মাথায় চোট লাগে।আজ কয়েকদিনের লড়াই শেষে ব্রেন হেমারেজে হার মানলেন মৃত্যুর কাছে। ১৯৭১ সালে পশ্চিম মেদিনীপুরের মোহনপুর সংলগ্ন কুসুনদা গ্রামের এই কৃতি সন্তান আসানসোল বি বি কলেজের বোটানি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন।১৯৭৩সালে রহড়া রামকৃষ্ণ মিশনের বোটানির অধ্যাপক হিসেবে যোগদান করেন। ২০০১ সালে কাঁথি প্রভাত
এগরা সারদা শশিভূষণ কলেজের এক জাতীয় স্তরের সেমিনারে অতিথিদের সঙ্গে উপস্থিত অধ্যক্ষ ড:কাঙাল চন্দ্র দাশ -ফাইল চিত্র। কুমার কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। ঐ কলেজ থেকে ২০০৯ সালে অবসর নেন। স্ত্রী আগেই প্রয়াত হয়েছেন, একমাত্র সন্তানের মৃত্যু তাকে ব্যথিত করে। তিনি কাঁথির ঐ আবাসনে একা থাকতেন। কাঁথি বইমেলার কার্যকরী সভাপতি সহ বিভিন্ন সংঘ সমিতিতে যুক্ত ছিলেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, লোকপ্রজ্ঞার জেলা সংযোজক ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ড: দাসের মৃত্যুতে শোক ব্যক্ত করে সন্তপ্ত পরিবারে আন্তরিক সমবেদনা জানান কাঁথি কলেজ গভর্নিং বডির সভাপতি তথা কাঁথির পৌর প্রশাসক প্রধান সৌমেন্দু অধিকারী।শোক প্রকাশ করেন সাংসদ দিব্যেন্দু অধিকারী , কলেজের ছাত্র সংসদের জিএস থাকাকালে অধ্যক্ষ পদে তিনি যোগ দান করেন। শোকবার্তায় সাংসদ জানান -নির্বিবাদী নিরহংকারী ভালো মনের মানুষ ছিলেন তিনি, ছাত্র-ছাত্রীদের দাবি-দাওয়া নিয়ে কখনোই তাকে অধ্যক্ষের সাথে জড়িয়ে পড়তে হয়নি। দক্ষ প্রশাসক ও ছাত্র দরদি অধ্যক্ষ ছিলেন তিনি । শোক প্রকাশ করেন জেলা লোক প্রজ্ঞার সংযোজক প্রীতি রঞ্জন মাইতি। সমবেদনা জানান কাঁথি পৌর প্রশাসক বোর্ডের সরকারি প্রশাসক সত্যেন্দ্রনাথ জানা। শোক প্রকাশ করে শোকার্ত পরিবারকে সমবেদনা জানান প্রাক্তন বিধায়ক শৈলজা কুমার দাস। শোক ব্যক্ত করে এগরা সারাদা শশিভূষণ কলেজের অধ্যক্ষ ডঃ দীপক তামিলি বলেন -একই প্যানেলে অধ্যক্ষ হয়ে আমি বাজকুল থেকে এগরা কলেজে আসি আর উনি রহড়া রামকৃষ্ণ মিশন থেকে কাঁথি প্রভাত কুমার কলেজে আসেন।বিভিন্ন সময়ে আমার কলেজের সেমিনারে তাঁঁকে পেয়েছি, বড় ভালো উদার মনের মানুষ তিনি। আজ নেই ভাবতে পারছি না।