
গৌরীশংকর মহাপাত্র : এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। আজ ২ সেপ্টেম্বর বুধবার এগরা -১এর জুমকী পঞ্চায়েতের “জুমকী ইয়ংস্টার” ক্লাব এর ব্যবস্থাপনায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। দেশের প্রয়াত ত্রয়োদশ রাষ্ট্রপতি ভারতরত্ন প্রনব মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে ও রক্তদাতাদের হাতে পুষ্পস্তবক তুলে তাদের সম্বর্ধিত করে শিবিরের উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য তথা জেলা টেলিটাওয়ার কর্মচারী সংগঠনের সভাপতি উত্তম বারিক। সঙ্গে এগরা -২ পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ প্রধান, জুমকী পঞ্চায়েত প্রধান শিবানী পন্ডিত, এগরা -৩ যুব তৃণমূল নেতৃত্ব রাজকুমার দুয়ারী, সংখ্যালঘু সেলের বাবুল সাহা, মানস সাহু, রাজু সাহু, বিশ্বজিৎ সাহু, শঙ্কু জানা, ভবেশ সাহু, সৌরভ ঘড়াই প্রমুখ। সভায় পৌরোহিত্য করেন জুমকী পঞ্চায়েতের উপপ্রধান উদয় শংকর সর। স্বাগত ভাষণে ক্লাব সভাপতি গৌতম সাউ (পাপু) জানান “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,” এই বোধ কে সামনে রেখে সংস্থা মানুষের সাহায্যের কথা মাথায় রেখে এমন রক্তদান শিবিরের আয়ো

