
প্রকাশ কর :দৈনিক আবেশভূমি ডেক্স :মেদিনীপুর পূর্ব পশ্চিম।
১লা সেপ্টেম্বর মঙ্গলবারপূর্ব মেদিনীপুরের খেজুরী -২এ রাতের অন্ধকারে বিজেপি কর্মী আক্রান্তের ঘটনা ঘটে। কুঞ্জপুর ২২৩নং বুথে দলীয় কার্যকর্তা উত্তম নায়েক নিজের দোকান বন্ধ করে ফেরার পথে তৃণমূল নেতা (মানস মন্ডল)এর নেতৃত্বে একদল রাতের অন্ধকারে ছুরি দিয়ে নৃশংস ভাবে আক্রমন চালায়।এমনকি হাসপাতালে নিয়ে যেতেও বাধা দেওয়ার অভিযোগ। এমনকি বাধ্য হয়ে স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয়।প্রসঙ্গত গত “আইন অমান্য ও জেল ভরো” কর্মসূচির পর থেকে কয়েক দিন ধরে তৃণমূলের নেতারা বিজেপির স্থানীয় নেতাদের বন্ধুক দেখিয়ে ভয় দেখাচ্ছিল বলে বিজেপির দাবি। যদিও তৃণমূলের পক্ষে এমন অভিযোগ অমূলক বলে দাবি করে বলা হয় নিজেদের গোষ্ঠী দন্দের দায় তৃণমূল কে জড়িয়ে অপপ্রচার করছে।
