
গৌরীশংকর মহাপাত্র এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর।
এগরা সারদা শশিভূষণ কলেজের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগ আয়োজিত “রবীন্দ্রনাট্যে ঋতুরঙ্গ” শীর্ষক একদিনের আন্তর্জাতিক ওয়েবনার অনুষ্ঠিত হয় সোমবার। স্বাগত বক্তব্যে ওয়েবনারের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ তথাসেমিনারের মুখ্য উপদেষ্টা ডঃ দীপক কুমার তামিলি। প্রারম্ভিক ভাষণে বিভাগীয় প্রধান তথা সেমিনার সম্পাদক ড: শিল্পীশ্রী গিরি এর উদ্দেশ্য ও তাৎপর্য তুলে ধরে বলেন ৫০৩ শিক্ষক গবেষক ও অধ্যাপক এই ওয়েবনারে অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। সেমিনার সম্পাদনে তিনি অংশগ্রহণকারি সকলের সহযোগিতা কামনা করেন।”রবীন্দ্রনাথের নিসর্গ দর্শন ও প্রকৃতি চেতনা” নিয়ে আলোকপাত করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড:পবিত্র সরকার, “রবীন্দ্রনাথ ও চতুরঙ্গ ” শীর্ষক আলোচনা করেন বাংলাদেশের জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: আফসার আহমদ। সমগ্ৰ অনুষ্ঠানের সঞ্চালনায় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শান্তনু দলাই। ওয়েবনার শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান বিভাগীয় অধ্যাপক মলয় বারিক।
