গৌরীশংকর মহাপাত্র: এগরা কাঁথি: পূর্ব মেদিনীপুর। ২সেপ্টেম্বর বুধবার কাঁথি সমবায় ইউনিয়নের প্রশিক্ষণ হলে প্রতিষ্ঠাতা সম্পাদক আমৃত্যু ডাইরেক্টর, প্রধান মেন্টর বিধায়ক সমরেশ দাস কে সমবায় ইউনিয় থেকে শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণার আয়োজন হয়। সভায়

    প্রথমে প্রয়াত ভারতরত্ন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ও প্রতিষ্ঠাতা সম্পাদক সমরেশ দাসের স্মরণে পরপরএক মিনিট করে নীরবতা পালন হয়।৪ টি সমবায় ব্যাংক, এ আর সি এস, সমবায় আর্ডিট বিভাগ, ইউনিয়ন পরিচালক কমিটির মধ্যে সীমাবদ্ধ রাখা হয় ।সভায় পৌরোহিত‍্য করেন প্রাক্তন সমবায়মন্ত্রী তথা ইউনিয়নের দীর্ঘদিনের প্রাক্তন সভাপতি বিধায়ক

      জ্যোতির্ময় কর। সভায় ইউনিয়নের চেয়ারম্যান পরিবহন, সেচ ও জল সম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারী, বিশিষ্ট সমবায় ইউনিয়ন এর প্রাক্তন সহ-সভাপতি প্রাক্তন বিধায়ক শৈলজা দাসের পাঠানো শোক বার্তা পাঠ করা হয। প্রয়াত সমবায়ীর বর্ণোজ্জ্বল কর্মজীবন স্মৃতিচারণায় তুলেধরেন ইউনিয়নের প্রাক্তন সম্পাদক ক্ষিতীন্দ্রমোহন সাহু, কার্ড ব্যাংকের সম্পাদক ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ স্বপন দাস, রাজ্য সমবায় ইউনিয়নের ডাইরেক্টর গোলোকেশ নন্দ গোস্বামী,বলাগেড়িয়া ব‍্যঙ্কের সহ-সভাপতি সত্যজিৎ ধাড়া, সমবায় ইউনিয়নের আধিকারিক শংকর প্রধান, তপন সামন্ত ,অমিয়কান্তি হোতা, ইউনিয়নের সহ-সভাপতি দীনেশ প্রধান, সম্পাদক হরি সাধন দাস অধিকারী, ডাইরেক্টর রীনা দাস, বিকাশ বেজ, কৌস্তুভ মাইতি, আগমনী সিনহা, মহকুমা সমবায় সেলের সভাপতি এরশাদ আলী, ইউনিয়নের শিক্ষা নির্দেশক শুভাশীষ দাশ প্রমুখ ।ধন্যবাদ জ্ঞাপন করেন ইউনিয়নের সচিব বিবেকানন্দ পয়ড়‍্যা।

        Share

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *